David Warner: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার! আদালতে হাজিরা দিতে হবে অজি তারকাকে?

Published : Apr 07, 2026, 05:04 PM IST
David Warner: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার! আদালতে হাজিরা দিতে হবে অজি তারকাকে?

সংক্ষিপ্ত

David Warner: রবিবার সন্ধ্যায় সিডনিতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। পুলিশি পরীক্ষা এড়ানোর চেষ্টা করতে গিয়েই তিনি ধরা পড়েন বলে অভিযোগ।

David Warner: অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটার ডেভিড ওয়ার্নার মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন (david warner news today)। রবিবার সন্ধ্যায় সিডনির মারুব্রা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলতে গেলেও, মে মাসে ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার আদালতে হাজিরা দিতে হবে বলে জানা গেছে।

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে সিডনিতে গ্রেফতার

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মারুব্রার মালাবার রোডে পুলিশ গাড়ি পরীক্ষা করছিল। সেই সময়, চেকিং পয়েন্টের ঠিক আগেই ওয়ার্নার হঠাৎ তাঁর ভ্যান থামিয়ে পার্ক করার চেষ্টা করেন। তখনই পুলিশের সন্দেহ হয় যে, তিনি পরীক্ষা এড়ানোর জন্যই গাড়ি থামাচ্ছেন। 

এরপর হাইওয়ে পেট্রোলের অফিসাররা ওয়ার্নারের কাছে গিয়ে পরীক্ষা করতেই দেখা যায় যে, তিনি অতিরিক্ত মদ্যপান করেছেন। রিপোর্টে বলা হয়েছে, তাঁর শরীরে অ্যালকোহলের পরিমাণ অনুমোদিত মাত্রার থেকে দ্বিগুণেরও বেশি ছিল।

বিপাকে ডেভিড ওয়ার্নার

সঙ্গে সঙ্গে ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, মে মাসে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২০২৪ সালে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে ধারাভাষ্যকার এবং বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন। 

পাকিস্তান সুপার লিগে খেলতে তিনি অস্ট্রেলিয়া ছাড়লেও, আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে আবার দেশে ফিরতে হবে। ২০২৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ঠিক আগেই ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে তিনি তাঁর বিদায়ী টেস্ট ম্যাচটি খেলেছিলেন।

কিন্তু এবার চরম বিপাকে পড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটার ডেভিড ওয়ার্নার মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Umpire Murder Case: রান আউট দিয়েছেন কেন? দর্শকের হাতে খুন ২১ বছরের আম্পায়ার
IPL 2026: প্রতি মরসুমে বিসিসিআই, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ২,৪০০ কোটি টাকা ক্ষতি!