Bangladesh Cricket: উল্টো সুর বাংলাদেশ সরকারের গলায়! ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই দায় চাপল বিসিবি এবং ক্রিকেটারদের উপর

Published : Feb 11, 2026, 01:18 PM ISTUpdated : Feb 11, 2026, 01:30 PM IST
Bangladesh Cricket Team

সংক্ষিপ্ত

Bangladesh Cricket: এখন তাদের গলায় উল্টো সুর। তার থেকেও বড় ব্যাপার হল, নিজেদের পিঠ বাঁচাতে এবার খোদ নিজেদের দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের উপর দায় চাপাল বাংলাদেশ সরকার।

Bangladesh Cricket: ইউ টার্ন নিল বাংলাদেশ সরকার। এখন তাদের গলায় উল্টো সুর (najmul bangladesh cricket board)। তার থেকেও বড় ব্যাপার হল, নিজেদের পিঠ বাঁচাতে এবার খোদ নিজেদের দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের উপর দায় চাপাল বাংলাদেশ সরকার (bangladesh cricket board)।

এবার নিজেদের অবস্থান থেকে সরে এল বাংলাদেশ সরকার। প্রথমে তারা জানায় যে, ভারতের মাটিতে তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসবে না। এরপর সেই সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়।

উল্টো সুর বাংলাদেশ সরকারের গলায়

কিন্তু সেই দায় এবার খোদ নিজেদের দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের উপর চাপাল বাংলাদেশ সরকার। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হওয়ার পরেই তথা আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই পুরো উল্টো সুর তাদের গলায়। 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি, বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমরা আশা করছি যে, আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে। আমাদের দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। আর আমাদের চিন্তার যথেষ্ট কারণও আছে।” 

এই বিবৃটি থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের তরফেই নেওয়া হয়। এখন তাহলে এই দ্বিচারিতা কেন? অবশ্য পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা এবং ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠক করেন নজরুল। 

ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের উপর দায় চাপিয়ে দিচ্ছে সরকার

সেই বৈঠকের পর, ক্রিকেটারদের সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার আগে থেকেই ঠিক করে নেয় যে, ভারতে তারা খেলতে যাবে না। সেক্ষেত্রে ক্রিকেটারদের থেকে কোনও অনুমতিই চাওয়া হয়নি। অর্থাৎ, সেই অবস্থান থেকে  সম্পূর্ণ সরে এসেছে বাংলাদেশ সরকার। একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকরা নজরুলকে একটি প্রশ্ন করেন যে, বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে কোনও আক্ষেপ আছে কি? 

তার জবাবে নজরুল বলেন, “আক্ষেপের কোনও প্রশ্নই ওঠে না। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারেরা নিয়েছে। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ এবং দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটারেরা।” হটাৎ করেই আজব দাবি তাঁর মুখে। 

অর্থাৎ, নজরুলের এই কথা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, পুরো বিষয়টির এবার বাংলাদেশ সরকার ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের উপর চাপিয়ে দিতে চাইছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতে না যাওয়ার সিন্ধান্ত নেন খেলোয়াড়রা', দায় ঝেড়ে বাঁচার চেষ্টা বাংলাদেশ সরকারের
T-20 World Cup 2026: চলতি বিশ্বকাপে একের পর এক চোট! ছিটকে গেলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং নিউজিল্যান্ডের ব্রেসওয়েল