Abhishek Sharma: ভারতের জন্য বড় ধাক্কা! হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা, পাকিস্তান ম্যাচে নামতে পারবেন?

Published : Feb 11, 2026, 09:52 AM ISTUpdated : Feb 11, 2026, 09:56 AM IST
Abhishek Sharma

সংক্ষিপ্ত

India vs Namibia T20: পেটের সংক্রমণের জেরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অভিষেক শর্মাকে ভর্তি করা হয়েছে। রোগের লক্ষণগুলি সঠিকভাবে বোঝার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

India vs Namibia T20: টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে উদ্বেগ ভারতীয় শিবিরে (Abhishek Sharma health update)। ওপেনার অভিষেক শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পেটের সংক্রমণের জেরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অভিষেক শর্মাকে ভর্তি করা হয়েছে। রোগের লক্ষণগুলি সঠিকভাবে বোঝার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে (India vs Namibia match news)।

তার ফলে বৃহস্পতিবার, নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অভিষেকের খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। অভিষেক না খেললে তাঁর জায়গায় সঞ্জু স্যামসন হয়ত দলে আসতে পারেন। সেক্ষেত্রে ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে পারেন তিনি।

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম?

জানা গেছে, বুধবার অভিষেককে আদৌ হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, তা স্পষ্ট নয়। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই কম বলে বিসিসিআই সূত্রে খবর।

রিপোর্ট অনুযায়ী, আমেরিকার বিরুদ্ধে গত ম্যাচের আগেই অভিষেক অসুস্থ ছিলেন। কিন্তু ম্যাচ খেলার পর, তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়। সঙ্গে জ্বরও ছিল। এমনকি, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনেও বাঁ-হাতি ওপেনার অভিষেক অংশ নেননি।

দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মঙ্গলবার সাংবাদিকদের জানান, “অভিষেকের এখনও কিছুটা পেটের সমস্যা রয়েছে। আমরা আশা করছি যে, ও ২ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে এবং ম্যাচের জন্য ফিট হয়ে যাবে।" 

আমেরিকার বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই অভিষেক আউট হয়ে যান। ভারত যখন বল করছিল, তখন তিনি আর ফিল্ডিং করতে নামেননি। তাঁর পরিবর্তে, সঞ্জু স্যামসন পুরো সময় ফিল্ডিং করেন। ম্যাচ জয়ের পর, দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে করমর্দন সারছিলেন, তখনও তিনি মাঠে ছিলেন না।

দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে কী জানালেন?

অন্যদিকে, দুশখাতে নিশ্চিত করেছেন যে, নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের আগে ওয়াশিংটন সুন্দর ভারতীয় দলে যোগ দিয়েছেন। তিনি যশপ্রীত বুমরার ফিটনেস সম্পর্কেও আপডেট দিয়েছেন। 

কোচ জানান, দশ দিনের বিরতির পর বুমরা বোলিং শুরু করেছেন এবং তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। দুশখাতে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের পারফরম্যান্সেরও প্রশংসা করেন। তিনি আরও বলেন যে, গত কিছুদিন ধরে খারাপ ফর্মে থাকা এই তারকা ক্রিকেটার একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ায় তিনি বেশ খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PAK vs USA T20 World Cup: আমেরিকাকে ৩২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের
IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল, কী বলছেন সূর্যরা?