BCCI: সূচি ঘোষণা বিসিসিআই-এর, বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সে ওডিআই খেলবেন বিরাট-রোহিতরা

Published : Mar 26, 2026, 04:56 PM ISTUpdated : Mar 26, 2026, 05:10 PM IST
Virat Kohli Rohit Sharma

সংক্ষিপ্ত

BCCI 2026-27 Home Season Schedule: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) আগে ভারতীয় দল দেশের মাটিতে একাধিক সিরিজ খেলবে। বৃহস্পতিবার ২০২৬-২৭ মরসুমে দেশের মাটিতে ওডিআই সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই। এই সূচি দেখে বাংলার ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটেছে।

DID YOU KNOW ?
ইডেনে ওডিআই ম্যাচ
আগামী বছরের শুরুতেই ইডেন গার্ডেন্সে ওডিআই ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

Indian Cricket Team: হয়তো শেষবার। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবার ২০২৬-২৭ মরসুমে দেশের মাটিতে ভারতীয় দলের সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এই সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত-জিম্বাবোয়ে (India vs Zimbabwe) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ হবে। এই ম্যাচ শুরু হবে দুপুর দুটোয়। রবিবার দুপুরে শীতের কলকাতার অন্যতম আকর্ষণ হতে চলেছে এই ম্যাচ। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ইডেনে সেমি-ফাইনাল-সহ একাধিক ম্যাচ হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে ভারতীয় দলে ছিলেন না বিরাট-রোহিত। তাঁরা কেরিয়ারের শেষদিকে পৌঁছে গিয়েছেন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এই দুই কিংবদন্তি। তার আগে নতুন ইংরাজি বছরের তৃতীয় দিন তাঁদের ভারতীয় দলের হয়ে শেষবার খেলতে দেখার সুযোগ পেতে পারেন ইডেনের দর্শকরা। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচ

ভারত-জিম্বাবোয়ে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে ৬ জানুয়ারি। হায়দরাবাদে (Hyderabad) এই ম্যাচ শুরু হবে দুপুর দুটোয়। এরপর ৯ জানুয়ারি এই সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে মুম্বইয়ে (Mumbai)। এই ম্যাচও শুরু হবে দুপুর দুটোয়।

১৮টি ম্যাচ খেলবেন বিরাট-রোহিত

বিসিসিআই-এর প্রকাশিত সূচি অনুযায়ী, ভারতীয় দল দেশের মাটিতে নয়টি ওডিআই, আটটি টি-২০ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ (West Indies), শ্রীলঙ্কা (Sri Lanka), জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া (Australia) দল ভারত সফরে আসবে। ভারতীয় দল চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে (India Tour of England, 2026) তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। অগাস্টে শ্রীলঙ্কা সফরে (India Tour of Sri Lanka, 2026) জোড়া টেস্ট ম্যাচ খেলবে ভারত। এরপর অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফরে (India Tour of New Zealand, 2026) দু'টি টেস্ট ম্যাচ, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে অন্তত ১৮টি ওডিআই ম্যাচ খেলতে চলেছেন বিরাট-রোহিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন ২ তারকা।
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Schedule: IPL-র দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা, KKR-র ম্যাচ কবে-কোথায়?
Border-Gavaskar Trophy 2027: আগামী বছর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, ম্যাচ পেল না ইডেন