Virat Kohli: অনুশীলন ম্যাচে স্ট্রাইক রেট ২৩৬.৮৪, আইপিএল-এর জন্য তৈরি বিরাট কোহলি

Published : Mar 26, 2026, 03:04 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল ব্যাটারের নাম বিরাট কোহলি। এবার চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি। এবারের আইপিএল-এও ভালো ব্যাটিং করতে তৈরি বিরাট। তিনি এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।

DID YOU KNOW ?
১৮ বছর ধরে একই দলে
আইপিএল-এর শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে আছেন বিরাট কোহলি। তিনি কোনও মরসুমেই দল বদলাননি।

IPL 2026: বয়স যত বাড়ছে ততই ব্যাটিংয়ের দক্ষতা বাড়ছে। ফিটনেস এখনও যে কোনও তরুণের মতোই। অভিজ্ঞতা ও সব ধরনের শট খেলার ক্ষমতা তরুণদের চেয়ে এগিয়ে রাখছে। ফলে এবারের আইপিএল-এও অন্যতম আকর্ষণ হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই কিংবদন্তি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে প্রস্তুতিতে ব্যস্ত। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে চলেছেন বিরাট। প্রথম অনুশীলন ম্যাচে তিনি ১২ বলে ২৯ রান করেন। এরপর দ্বিতীয় অনুশীলন ম্যাচে ১৯ বলে ৪৫ রান করেন এই তারকা। তাঁর স্ট্রাইক রেট ২৩৬.৮৪। শনিবার এবারের আইপিএল-এর উদ্বোধন। গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে বিরাটের ছন্দে থাকা আরসিবি শিবিরকে স্বস্তি দিচ্ছে। দলের সবারই আশা, অনুশীলন ম্যাচে যেভাবে ব্যাটিং করছেন, আইপিএল-এও ঠিক সেভাবেই রান করবেন এই কিংবদন্তি।

বিরাটকে নিয়ে আশাবাদী দীনেশ কার্তিক

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি-র মেন্টর ও ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি জাতীয় দলেও বিরাটের সঙ্গে খেলেছেন। ফলে তাঁর ব্যাটিংয়ের দক্ষতার সঙ্গে পরিচিত। এবারও বিরাট বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে উঠবেন বলে আশায় কার্তিক। এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘আজ ভালো ম্যাচ হল। বিরাটের দক্ষতা দেখা গেল। ও কিছু অসাধারণ শট খেলল। বিরাটের মহত্ব হল, ও প্রতি বছর নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে নামে। ও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে খেলে। ও কী করতে চায়, তা খুব ভালোভাবে জানে। তার জন্য ও কতটা তৈরি, সেটাও জানে। আমার মনে হয়, ও এ বছর আরও ভালো খেলার চেষ্টা করবে। ও কেমন মানুষ, সেটা ওকে দেখেই বোঝা যায়। ও সবসময় নিজেকে উন্নত করতে চয়।’

৯,০০০ রানের লক্ষ্যে বিরাট

আইপিএল-এ এখনও পর্যন্ত ৮,৬৬১ রান করেছেন বিরাট। তিনিই এই লিগে সবচেয়ে বেশি রান করেছেন। এবার প্রথম ব্যাটার হিসেবে ৯,০০০ রান করার লক্ষ্যে খেলতে নামছেন এই কিংবদন্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০০
তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এ ৩০০ ছক্কার লক্ষ্যে বিরাট।
ক্রিস গেইল ও রোহিত শর্মার পর তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এ ৩০০ ছক্কা মারার লক্ষ্যে বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Opening Ceremony: যে বড় কারণে এবারের আইপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান, তবে হবে জমকালো সমাপ্তি
Shane Warne: রাজস্থান রয়্যালসের মালিকানা বদল, বিপুল অর্থপ্রাপ্তি শেন ওয়ার্নের পরিবারের