BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা

Published : Oct 14, 2026, 09:07 PM IST
Pragyan Ojha BCCI selector

সংক্ষিপ্ত

BCCI Senior Men's Selection Committee: পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে বিসিসিআই সিনিয়র পুরুষ দল নির্বাচন কমিটির সদস্য ছিলেন অজিত আগরকর (Ajit Agarkar)। তিনিই প্রধান নির্বাচক হন। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর এখন পশ্চিমাঞ্চল থেকে কোনও নির্বাচক নেই। নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। তবে এখনও কাউকে নিয়োগ করা হয়নি।

DID YOU KNOW ?
নির্বাচক হবেন পাওয়ার?
প্রাক্তন স্পিনার রমেশ পাওয়ার পশ্চিমাঞ্চল থেকে বিসিসিআই সিনিয়র পুরুষ দলের নতুন নির্বাচক হতে পারেন।

Indian Cricket Team: অজিত আগরকরের (Ajit Agarkar) পরিবর্ত হিসেবে পশ্চিমাঞ্চল থেকে বিসিসিআই সিনিয়র পুরুষ দল নির্বাচন কমিটিতে (BCCI Senior Men's Selection Committee) আসার জন্য আূবেদন করলেন না পার্থিব প্যাটেল (Parthiv Patel)। বুধবার পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হিসেবে আবেদন জানানোর শেষ দিন ছিল বুধবার। পার্থিব আবেদন করলে যদি নির্বাচক হতেন, তাহলে তিনিই হয়তো প্রধান নির্বাচক হতেন। কিন্তু এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার নির্বাচক হওয়ার আবেদন না জানানোয় আপাতত প্রধান নির্বাচক হিসেবে থাকছেন প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছিল, আগরকরের পর পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে নতুন নির্বাচক হবেন পার্থিব। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত তিনি আবেদন জানাননি। ফলে অন্য কেউ নির্বাচক হবেন।

নির্বাচক হওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করবে বিসিসিআই?

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআই-এর এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'বিসিসিআই আবেদনের সময়সীমা বাড়াবে কি না, তা জানি না। তবে ১৪ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত পার্থিব আবেদন করেনি। সময়সীমা বাড়ানো হলে বা ও সিদ্ধান্ত বদলালে পরিস্থিতি পাল্টাতে পারে।' আগরকরের মেয়াদ শেষ হওযার পর থেকে প্রধান নির্বাচক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন ওঝা। কারণ, এখন যাঁরা নির্বাচক আছেন, তাঁদের মধ্যে এই প্রাক্তন স্পিনারই সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। পশ্চিমাঞ্চল থেকে যিনি নতুন নির্বাচক হবেন, তিনি যদি ওঝার চেয়ে বেশি টেস্ট ম্যাচ না খেলে থাকেন, তাহলে ওঝাই প্রধান নির্বাচক হিসেবে থাকবেন।

কে হবেন নতুন নির্বাচক?

পশ্চিমাঞ্চল থেকে বিসিসিআই-এর নতুন নির্বাচক হতে পারেন প্রাক্তন স্পিনার রমেশ পাওয়ার (Ramesh Powar)। তিনি জুনিয়র পুরুষ দলের প্রধান নির্বাচক হতে পারেন বলে জল্পনা চলছিল। কিন্তু পশ্চিমাঞ্চল থেকে সিনিয়র নির্বাচক হিসেবে তাঁর নাম উঠে আসছে। নতুন নির্বাচক হিসেবে ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সমীর দীঘের নামও শোনা যাচ্ছে। এর আগেও পশ্চিমাঞ্চল থেকে বিসিসিআই-এর নির্বাচক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পাওয়ার ও দীঘে। তবে সেবার তাঁরা বিবেচিত হননি। এবার এই দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে কেউ প্রধান নির্বাচক হতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ অক্টোবর পশ্চিমাঞ্চল থেকে নির্বাচকের আবেদনের শেষ দিন।
পশ্চিমাঞ্চল থেকে সিনিয়র পুরুষ দলের নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। ১৪ অক্টোবর আবেদন জানানোর শেষ দিন ছিল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা