BCCI On PAK Boycott: পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে মুখ খুলল বিসিসিআই, কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড?

Published : Feb 02, 2026, 02:14 PM ISTUpdated : Feb 02, 2026, 02:29 PM IST
BCCI

সংক্ষিপ্ত

BCCI On PAK Boycott: নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে মুখ খুলল বিসিসিআই (bcci on pak boycott)। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঠিক কী অবস্থান?

BCCI On PAK Boycott: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে মুখ খুলল বিসিসিআই (bcci on pak boycott)। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঠিক কী অবস্থান? জানিয়ে দিলেন বিসিসিআই কর্তা রাজীব শুক্লা (bcci conflict of interest rules)। 

প্রসঙ্গত, রবিবার এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে, "পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।" 

কী বলছে বিসিসিআই?

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অর্থাৎ, বাকি তিনটি দেশের বিরুদ্ধে খেলতে নামলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান।

এবার এই প্রসঙ্গে, নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, “আইসিসি একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে। আমরাও আইসিসি-র সঙ্গে পুরোপুরি সহমত। তবে আইসিসি-র সঙ্গে কথা বলার আগে এই বিষয়টি নিয়ে বিসিসিআই কোনওরকম মন্তব্য করবে না।” 

অর্থাৎ, যতক্ষণ না পর্যন্ত, আইসিসি এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেবে, ততক্ষণ অবধি চুপ থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মানে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে আলোচনা না করে কোনও কথাই বলতে চাইছে না বিসিসিআই।  

হাইব্রিড মডেলের চুক্তি ভাঙছে পাকিস্তান

রবিবার এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, “পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।”

প্রসঙ্গত, এই সিদ্ধান্তের জেরে আদতে আইসিসি-র সঙ্গে হাইব্রিড মডেলের চুক্তিও ভেঙে যাবে। কারণ, ভারতের মাটিতে পাকিস্তানের না খেলার দাবি মেনে নেয় আইসিসি। তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ার কথা। অর্থাৎ, শ্রীলঙ্কায় ম্যাচ হওয়ার কথা। কিন্তু তারপরেও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

ফলে, এক্ষেত্রে বিসিসিআই-এর কিছু বলারও নেই। পুরোটাই আইসিসি-র হাতে। সূত্রের খবর, পাকিস্তানকে পাল্টা চাপে রাখার কৌশল নিয়েছে আইসিসিও। জানা যাচ্ছে, মঙ্গলবার বা বুধবার, আইসিসি কর্তারা বৈঠকে বসবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Cricket Team T20 World Cup: একদিকে হুঁশিয়ারি এবং অন্যদিকে ব্যাক ডোর মিটিং! বিশ্বকাপের আগে চূড়ান্ত নাটক
T20 World Cup: ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে ICC, পাকিস্তানের উপরে কী কী শাস্তির খাঁড়া পড়তে পারে?