Bengal vs Jammu-Kashmir: জয়ের খুব কাছে গিয়েও মনে হচ্ছে পিছলে যেতে পারে বাংলা। কারণ, মহম্মদ শামির দুরন্ত বোলিং-এর দাম দিতে ব্যর্থ বাংলার ব্যাটাররা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে চলছে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি বাংলা বনাম জম্মু-কাশ্মীর। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ৮ উইকেট নেন মহম্মদ শামি। তবে তাঁর দুরন্ত বোলিং-এর দাম একেবারেই দিতে পারলেন না ব্যাটাররা। যে খেলায় টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় জম্মু-কাশ্মীর (bengal vs jammu kashmir live score)।
আর প্রথমে ব্যাট করে ৩২৮ রান তোলে বাংলা। ওপেনার তথা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৯ রান। তবে সুদীপ চ্যাটার্জি এবং সুরজ সিন্ধু জয়সওয়াল কোনও রান পাননি (bengal vs jammu kashmir ranji trophy)। কিন্তু সুদীপ কুমার ঘরামি দুর্দান্ত শতরান করেন। তাঁর সংগ্রহে ১৪৬ রান। অন্যদিকে, অনুষ্টুপ মজুমদারের ঝুলিতে ১৪ রান, শাহবাজ আহমেদের সংগ্রহে ৪২ রান, উইকেটকিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধী করেন ৪ রান এবং সুমন্ত গুপ্ত ৩৯ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া আকাশ দীপ করেন ৭ রান, মহম্মদ শামি করেন ১ রান এবং মুকেশ কুমার ১১ রান যোগ করেন স্কোরবোর্ডে। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩২৮ রানে। জম্মু-কাশ্মীরের হয়ে ৫ উইকেট নেন আকিব নবী দার। ৩টি উইকেট পান সুনীল কুমার। ১টি করে উইকেট যুধবীর সিং চরক এবং আবিদ মুস্তাকের দখলে।
জবাবে ব্যাট করতে নেমে, ৩০২ রান তোলে জম্মু-কাশ্মীর। ওপেনার শুভম খাজুরিয়া করেন ৩ রান, ইয়াওয়ার হাসানের ঝুলিতে ২ রান এবং শুভম পুন্দিরের সংগ্রহে ৮ রান। তবে অধিনায়ক পরস ডোগরার প্রশংসা করতেই হয়। তাঁর ঝুলিতে লড়াকু ৫৮ রান। আবদুল সামাদো বেশ ভালো ইইনিংস উপহার দেন। তাঁর সংগ্রহে ৮২ রান। দলের উইকেটকিপার-ব্যাটার কানহাইয়া ওয়াধাওয়ান করেন ২৯ রান এবং আবিদ মুস্তাক ২৭ রান যোগ করেন স্কোরবোর্ডে।
এছাড়া ৩ রান করেন বংশজ শর্মা, আকিব নবী দারের ঝুলিতে ৪২ রান এবং যুধবীর সিং চরক ৩০ রান যোগ করেন স্কোরবোর্ডে। জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয় ৩০২ রানে। তবে বাংলার পেশ বোলার মহম্মদ শামির কথা তো আলাদাভাবে বলেই হবে। নিঃসন্দেহে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। একাই নিলেন ৮ উইকেট। অপরদিকে, ২টি উইকেট মুকেশ কুমারের দখলে। শামির এই পারফরম্যান্স নিয়ে কি নির্বাচকরা ভাববেন? উত্তর দেবে সময়।
তবে বাংলার ব্যাটাররা শামির দুরন্ত বোলিং-এর দাম একেবারেই দিতে পারলেন না। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৯৯ রানে। দলের তিনজন ব্যাটার কার্যত, ফিরে গেলেন শূন্য রানে। সেই তালিকায় আছেন সুদীপ চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামি এবং আকাশ দীপ। ওপেন করতে নেমে, অভিমন্যু ঈশ্বরণ করেন মাত্র ৫ রান। অনুষ্টুপের ঝুলিতে ১২ রান, সুরজ সিন্ধু জয়সওয়ালের সংগ্রহে ১৪ রান এবং শাহবাজ আহমেদ মাত্র ২৪ রান যোগ করেন স্কোরবোর্ডে।
সুমন্ত গুপ্ত করেন ৮ রান, শাকির হাবিব গান্ধীর ঝুলিতে ১০ রান, মহম্মদ শামির সংগ্রহে ১১ রান এবং মুকেশ কুমার ৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। জম্মু-কাশ্মীরের হয়ে বেশ ভালো বোলিং করেন আকিব নবী দার এবং সুনীল কুমার। দুজনেই ৪টি করে উইকেট নেন। এছাড়া যুধবীর সিং চরক ২টি উইকেট পেয়েছেন। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৯৯ রানে।
ফলে, বোঝাই যাচ্ছে যে, বাংলার ব্যাটাররা কার্যত, ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে, জম্মু-কাশ্মীরের স্কোর আপাতত ২ উইকেট হারিয়ে ৪৩ রান। ওপেনার শুভম খাজুরিয়া ১ রানে এবং ইয়াওয়ার হাসান ৬ রানে ফিরে গেলেও, ক্রিজে শুভম পুন্দির ২৩ রানে ও বংশজ শর্মা ৯ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনের খেলা শেষ। জয়ের জন্য জম্মু-কাশ্মীরের প্রয়োজন আর ৮৩ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।