T20 World Cup 2026: ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সুপার এইটের লড়াইতে টিম ইন্ডিয়ার সামনে কোন কোন দল?

Published : Feb 17, 2026, 06:43 PM ISTUpdated : Feb 17, 2026, 06:56 PM IST
IND vs PAK T20 World Cup

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: ভারতের গ্রুপে চূড়ান্ত হয়ে গেছে সুপার এইটের সূচি। ইডেনে হচ্ছে ভারত-ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচ (super 8 qualified teams)।

T20 World Cup 2026: সুপার এইটের লড়াইতে ভারতের সামনে কারা? চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, গ্রুপ পর্যায়ের লড়াই প্রায়  শেষ। এবার শুরু হবে সিপার এইটের লড়াই। আর সেখানে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা (team india super 8 matches)? ভারতের গ্রুপে চূড়ান্ত হয়ে গেছে সুপার এইটের সূচি। ইডেনে হচ্ছে ভারত-ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচ (super 8 qualified teams)।

ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

কারণ, ইতিমধ্যেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, সুপার এইটের একটি গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে। এটি হল গ্রুপ ‘এক্স’। সেই গ্রুপেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অর্থাৎ, সেই গ্রুপে থাকা চারটি দল কবে কাদের বিরুদ্ধে খেলবে, সেটিও নিশ্চিত হয়ে গেছে।

এই গ্রুপের চারটি দল হল, ভারত, ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে। প্রসঙ্গত, বিশ্বকাপের সুপার এইট পর্বে মূলত দুটি গ্রুপ রয়েছে। সেগুলি হল গ্রুপ ‘এক্স’ এবং গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বের লড়াইতে প্রতিটি গ্রুপ থেকে যে দুটি দল নক-আউটে পৌঁছেছে, তাদেরকে আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। 

তবে সুপার এইটের ক্ষেত্রে আবার আটটি দলকে আগে থেকে ধরে রাখা হয়। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক-আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলতে নামবে। যেমন ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা দ্বিতীয় স্থানে শেষ করুক! তারা এমনিতেই এক্স গ্রুপের প্রথম দল। 

কবে কবে ভারতের ম্যাচ?

এই গ্রুপের বাকি তিন দল ধরা হয় অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকাকে। এবার তাদের মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইট জায়গা পাকা করে নেয়। 

কিন্তু মঙ্গলবার, অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সেই তালিকায় নাম লেখাল জ়িম্বাবোয়ে। কারণ, আগে থেকেই ঠিক ছিল যে, যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে উঠে আসে, তাহলে সেই উক্ত দলের জায়গাই পাবে নতুন দল। সেইমতোই, অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জ়িম্বাবোয়ে উঠে আসায়, গ্রুপ এক্স-এ দ্বিতীয় দল তারা।

আগামী ২২ ফেব্রুয়ারি, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নামছে ভারত। আহমেদাবাদে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপরের ম্যাচটি রয়েছে ২৬ ফেব্রুয়ারি। চেন্নাইতে টিম ইন্ডিয়া খেলতে নামবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। তারপর ১ মার্চ, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।    

প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ireland vs Zimbabwe: বৃষ্টিতে ম্যাচ শুরুই হল না, অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবোয়ে
Imran Khan: 'জেলে ইমরান খানের সঙ্গে ন্যায্য আচরণ করা হোক,' আর্জি কপিল-গাভাসকরদের