CAB Cricket League: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব, প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন

Published : May 20, 2026, 03:54 PM IST
CAB Cricket League

সংক্ষিপ্ত

CAB Cricket League: প্রথম ইনিংসে বড় লিডের সুবাদে ফাইনালে মোহনবাগানকে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ৪০৩ রান তোলে টাউন ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ৩৫৩ রানেই শেষ হয়ে যায় মোহনবাগান ক্রিকেট দলের ইনিংস। ঘরোয়া ক্রিকেট লিগে ইতিহাস গড়ল টাউন ক্লাব। প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন হল এই ক্লাব। 

CAB Cricket League: ঘরোয়া ক্রিকেট লিগে ইতিহাস গড়ল টাউন ক্লাব। প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন হল এই ক্লাব (cab cricket league)। সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব (cab 1st division cricket league champion)। 

প্রথম ইনিংসে বড় লিডের সুবাদে ফাইনালে মোহনবাগানকে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ৪০৩ রান তোলে টাউন ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ৩৫৩ রানেই শেষ হয়ে যায় মোহনবাগান ক্রিকেট দলের ইনিংস। 

ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব

শনিবার দুপুরে, দ্বিতীয় সেশনের শেষেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে, এই ম্যাচের নিষ্পত্তি সম্ভব নয়। তারপরই খেলা শেষের পথে হাঁটে দুই পক্ষ। সেই সময় দ্বিতীয় ইনিংস চলছে। ৫ উইকেট হারিয়ে ২৬২ রানে দাঁড়িয়ে টাউন। ১৪২ বছরের ইতিহাসে এই প্রথমবার কলকাতা ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন হল টাউন দল।

প্রসঙ্গত, টাউন ক্লাব কলকাতা ময়দানের অন্যতম একটি পুরনো, ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন বাংলা ক্রিকেটের জনক হিসেবে পরিচিত সারদারঞ্জন রায়। শুধু তাই নয়, একটা সময় স্বামী বিবেকানন্দ নিজে এই ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন বলেও চর্চা চলে ময়দানে। 

পরবর্তী ধাপে জীতেন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বোস এবং নিমাই ঘোষের মতো ক্রিকেটাররা টাউন ক্লাবের হয়ে ২২ গজ মাতিয়েছিলেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফি খেলা রাহুল প্রসাদ বড় ভূমিকা নিলেন দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে। 

প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন

যদিও লিগ ফাইনালে, কিছুটা হলেও মোহনবাগানের পাল্লা ভারী ছিল। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসের মাঠে প্রথম ইনিংসের শুরুতেই টাউনের ৪ উইকেট পড়ে যায়। তখন স্কোর মাত্র ৩০ রান। সেই জায়গা থেকেই লড়াই শুরু করেন সচিন যাদব। তাঁর ঝুলিতে ১১৪ রান এবং অভিলীন ঘোষের সংগ্রহে ১০৬ রান। এই জুটি ২১০ রান যোগ করে স্কোরবোর্ডে। 

তাদের দুরন্ত ব্যাটিং-এর সুবাদেই ভালো জায়গায় পৌঁছে যায় টাউন। এরপর শুভম সরকার ৬৬ রানে অপরাজিত থাকেন এবং রাহুল করেন ৫৪ রান। ফলে, ৪০৩ রানে পৌঁছে যায় টাউন ক্লাব। অন্যদিকে, দীপাংশ চৌহান ৭২ রান দিয়ে নেন ৫ উইকেট। এই দুরন্ত বোলিংয়ের সুবাদেই ৩৫৩ রানে গুটিয়ে যায় মোহনবাগান। 

তবে সবুজ মেরুনের হয়ে কিছুটা লড়াই করেন বিবেক সিং। তাঁর সংগ্রহে ৭৫ রান এবং শাকির হাবিব গান্ধী করেন ৫১ রান। দ্বিতীয় ইনিংসে টাউনের হয়ে দুরন্ত ব্যাটিং করেন ঐশিক প্যাটেল। তাঁর ঝুলিতে ৮৯ রান এবং অঙ্কর পাল ১৩৫ রান করেন। 

তাদের ওপেনিং জুটিতে ওঠে মোট ২৫০ রান।তারপর দুই দলই ড্র করার প্রস্তাব মেনে নেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BAN vs PAK: প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের
BAN vs PAK: পাকিস্তানকে পরাস্ত করে ফের টেস্ট সিরিজ জয় বাংলাদেশের, বড় নজির লিটনদের