CSK vs RR 2026: বৈভবের ঝোড়ো হাফ-সেঞ্চুরি, চেন্নাইকে ৮ উইকেটে উড়িয়ে দিল রাজস্থান

Published : Mar 31, 2026, 03:04 AM IST
CSK vs RR 2026: বৈভবের ঝোড়ো হাফ-সেঞ্চুরি, চেন্নাইকে ৮ উইকেটে উড়িয়ে দিল রাজস্থান

সংক্ষিপ্ত

CSK vs RR 2026: আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর মাত্র ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস রাজস্থানের জয় সহজ করে দেয়। গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে চেন্নাই মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়।

CSK vs RR 2026: আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে বড় জয় পেল রাজস্থান রয়্যালস (ipl rr vs csk)। গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সোমবার, টসে হেরে ব্যাট করতে নেমে চেন্নাই ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে রাজস্থান মাত্র ১২.১ ওভারে, ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় (csk vs rr 2026)।

রান তাড়া করতে নেমে রাজস্থানের ওপেনার বৈভব সূর্যবংশী রীতিমতো তাণ্ডব চালান। তিনি মাত্র ১৭ বলে ৫২ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি ছয় ও ৪টি চার। মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 

বৈভব সূর্যবংশী রীতিমতো তাণ্ডব চালান

দলের আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তিনি ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। বৈভব আউট হওয়ার পর ধ্রুব জুরেল (১৮) দ্রুত ফিরে গেলেও, যশস্বী (৩৮*) এবং রিয়ান পরাগ (১৪*) মিলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। চেন্নাইয়ের হয়ে অংশুল কাম্বোজ ২টি উইকেট নেন।

প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের শুরুটা খুবই খারাপ হয়। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামা সঞ্জু স্যামসন (৬) হতাশ করেন। দ্বিতীয় ওভারেই বার্গারের বলে তিনি বোল্ড হয়ে যান। তখন দলের রান ছিল মাত্র ১৪। পরের ওভারে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও (৬) জোফ্রা আর্চারের বলে বোল্ড হন। তিন নম্বরে নামা আয়ুষ মাধওয়াল (০) প্রথম বলেই বার্গারের শিকার হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ম্যাথিউ শর্টও (২) সন্দীপ শর্মার বলে আউট হয়ে যান।

বেশিক্ষণ কেউ টিকতে পারেননি

মাঝপথে সরফরাজ খান (১৭) এবং কার্তিক শর্মা (১৮) কিছুক্ষণ লড়াই করার চেষ্টা করেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। সরফরাজ ও শিবম দুবেকে (৬) আউট করেন রবীন্দ্র জাদেজা। এরপর নূর আহমেদ (১) এবং ম্যাট হেনরি (৫) আউট হয়ে গেলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৯৪। শেষদিকে জেমিয়ে ওভারটন ৩৬ বলে ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলায় চেন্নাই ১২৭ পর্যন্ত পৌঁছায়। 

শেষ ওভারে রান আউট হন তিনি। রাজস্থানের হয়ে বার্গার, জোফ্রা আর্চার এবং রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। প্রসঙ্গত, চোটের কারণে এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে এমএস ধোনি এবং ডেওয়াল্ড ব্রেভিস খেলেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs RR 2026: ম্যাচের আগেই বড় বার্তা চেন্নাই সিইও-র, ধোনির জুতোয় পা গলাচ্ছেন সঞ্জু?
MI vs KKR 2026: ম্যাচের মাঝেই আংটি পরিয়ে প্রেম নিবেদন! কলকাতা-মুম্বই ম্যাচে ভালোবাসার মুহূর্ত