ENG vs PAK T20: ইংল্যান্ডের কাছে হেরে গৃহযুদ্ধ পাক দলের অন্দরে? ব্যাটারদের উপর ক্ষেপে গেলেন শাহীন

Published : Feb 25, 2026, 02:23 PM ISTUpdated : Feb 25, 2026, 02:31 PM IST
shaheen shah afridi

সংক্ষিপ্ত

ENG vs PAK T20: নতুন এবং পুরনো বলে উইকেট পেয়েছেন এই জোরে বোলার। তবে শাহীন ভালো বল করলেও, ব্যাটাররা ডাহা ফেল। পরিস্থিতি এমন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্কই আরও কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য।

ENG vs PAK T20: পাকিস্তান দলের অন্দরে কি গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পরেই, নয়া সমস্যা পাক দলের অন্দরে। তবে একটা ভালো দিক আছে (t20 world cup match)। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের জন্য বেশ ভালো বল করেছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি (pak vs eng t20)। 

ব্যাটারদের ঘাড়ে দোষ চাপালেন শাহীন শাহ আফ্রিদি

নতুন এবং পুরনো বলে উইকেট পেয়েছেন এই জোরে বোলার। তবে শাহীন ভালো বল করলেও, ব্যাটাররা ডাহা ফেল। পরিস্থিতি এমন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্কই আরও কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য। আর এই হারের দায় দলের ব্যাটারদের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি।

ম্যাচের পর পাক পেসার জানান, "আমার মনে হয় যে, এই উইকেটে আরও ১৫-২০ রান করলেই আমরা জিতে যেতাম। মাঝের ওভারে একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিল। তাহলেই বড় রান আসত। কিন্তু মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। ফলে, ১৮০-১৯০ রান করতে পারিনি। সেইজন্যই হারতে হল।”

গৃহযুদ্ধ লেগে গেল পাক দলের অন্দরে?

এই ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। তাঁর কথায়, “ইংল্যান্ডের ইনিংসে ব্রুক উইকেটে পড়ে থেকে লড়াই করেছে এবং রান পেয়েছে। পাশাপাশি শক্তিশালী পার্টনারশিপ গড়েছে। আর সেই সুযোগ আমরা নষ্ট করেছি। আসলে টি-২০ শুরু ক্রিকেটে থেকে শেষ পর্যন্ত, প্রতি ওভারে ৮-৯ করে রান করতে হয়। তার জন্য পার্টনারশিপ গড়া খুব দরকার। না হলে জেতা যাবে না।”

আপাতত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার আশা আছে তাদের সামনে। কিন্তু সেটা নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে, শ্রীলঙ্কাকে হারালেও বাকি ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে তাদের। এমতাবস্থায় কার্যত, যেন গৃহযুদ্ধ লেগে গেল পাক দলের অন্দরে। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের জন্য পাকিস্তান ব্যাটারদের দায়ী করলেন শাহীন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ZIM T20: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন না অভিষেক? অন্যরকম ভাবনা টিম ইন্ডিয়ার অন্দরে
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?