Gautam Gambhir: ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, আশাবাদী গম্ভীর

Published : Jun 05, 2026, 04:23 PM ISTUpdated : Jun 05, 2026, 04:30 PM IST
Gautam Gambhir Coach

সংক্ষিপ্ত

India vs Afghanistan: শনিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টেস্ট সিরিজ। বেশ কিছুদিন পর টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আইপিএল-এর (IPL 2026) পর এবার জাতীয় দলের হয়ে খেলার জন্য একত্রিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিদেশ সফরের আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

DID YOU KNOW ?
বাংলাদেশেরও পিছনে ভারত
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় বাংলাদেশের চেয়েও পিছিয়ে পড়েছে ভারতীয় দল।

ICC World Test Championship 2025-2027: ভারতীয় দল চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। শনিবার নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেছেন, ‘আমি অত্যন্ত আশাবাদী। আমরা সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে চলি। যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইনালের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে, আমরা সবসময় ইতিবাচক ও আশাবাদী থাকব। আমাদের দলে কী ধরনের প্রতিভাবান ক্রিকেটার আছে আমরা জানি। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারব না, এমন ভাবার কোনও কারণ নেই। শুধু আমি এ কথা বলছি না, আমাদের ড্রেসিংরুমের সবাই এ কথা বিশ্বাস করে। আমাদের এখানে-ওখানে কিছু খারাপ সিরিজ যেতে পারে, কিন্তু দলে কত প্রতিভা আছে আমরা জানি। ড্রেসিংরুমের সবার জয়ের খিদে কত, তাও আমরা জানি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পিছিয়ে ভারত

গম্ভীর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর বিষয়ে আশাবাদী হলেও, ভারতীয় দল পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া (Australia)। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (New Zealand)। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (South Africa)। চতুর্থ স্থানে শ্রীলঙ্কা (Sri Lanka) এবং পঞ্চম স্থানে বাংলাদেশ (Bangladesh)। ভারতীয় দল ষষ্ঠ স্থানে। এ বছরের অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ফলে ফাইনালের যোগ্যতা অর্জন কঠিন।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ গুরুত্বহীন

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত নয় ম্যাচ খেলে চার ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে গম্ভীর জানিয়েছেন, তাঁরা এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন। ভারতীয় দল যাতে একই ছন্দে খেলে যেতে পারে, তা নিশ্চিত করার জন্য এই ম্যাচে পূর্ণশক্তির দলই নামানো হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ নম্বরে ভারত।
৪৮.১৫ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ নম্বরে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

KS Bharat Retirement: হঠাৎ অবসর, ৩২ বছরেই থামল ভরত-পর্ব! টিম ইন্ডিয়ায় আর নয়?
Shreyas Iyer: সূর্যকুমার যাদবের যুগ শেষ, ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার