World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সংস্করণ শেষ হলেই এই প্রতিযোগিতাকে ঢেলে সাজাতে চাইছে আইসিসি (ICC)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। একইসঙ্গে সব দলের সিরিজে ম্যাচের সংখ্যা নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

DID YOU
KNOW
?
টেস্ট চ্যাম্পিয়নশিপ
ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণে রানার্স হয়েছে। তবে তৃতীয় সংস্করণের ফাইনালে পৌঁছতে পারেনি ভারত।

Test Cricket: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা নয় থেকে বাড়িয়ে ১২ করার প্রস্তাব দিচ্ছে আইসিসি (ICC)। ২০২৭ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু হচ্ছে। সেই প্রতিযোগিতায় জিম্বাবোয়ে (Zimbabwe), আফগানিস্তান (Afghanistan) ও আয়ারল্যান্ডকে (Ireland) যুক্ত করার জন্য আইসিসি বোর্ড অফ ডিরেক্টরসে প্রস্তাব দেওয়া হচ্ছে। আইসিসি বোর্ড অফ ডিরেক্টরসের প্রধান নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রজার টুজ (Roger Twose)। তাঁর নেতৃত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে প্রত্যেক টেস্ট সিরিজে ন্যূনতম ম্যাচের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এতদিন কোনও টেস্ট সিরিজে অন্তত দুই ম্যাচ না হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট যোগ করা হত না। এবার থেকে কোনও সিরিজে এক ম্যাচ হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই ম্যাচের পয়েন্ট যোগ হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর উদ্যোগ

জিম্বাবোয়ে গত কয়েক দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছে। কিন্তু গত দুই দশকে জিম্বাবোয়ের ক্রিকেটের মান পড়ে গিয়েছে। এখন আর নিয়মিত টেস্ট ক্রিকেট খেলে না জিম্বাবোয়ে। এবার সিকন্দর রাজারা (Sikandar Raza) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলে ক্রিকেটের মূল স্রোতে ফিরবে জিম্বাবোয়ে। আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পেলেও, এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলেনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলে এই দুই দল নিয়মিত টেস্ট ক্রিকেট খেলতে পারবে।

কী সিদ্ধান্ত নেবে আইসিসি?

এর আগে আইসিসি বোর্ড অফ ডিরেক্টরস টেস্ট ক্রিকেটের দু'টি আলাদা বিভাগ চালু করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। ফলে সব দলই একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটের ঠাসা সূচি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল ও ম্যাচ সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে আইসিসি সাড়া দেবে কি না, তা স্পষ্ট নয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।