Harshit Rana India Squad: আফগানদের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারতীয় দলে হর্ষিত রানা, হটাৎ কেন অন্তর্ভুক্তি?

Published : Jun 19, 2026, 04:24 PM IST
Harshit Rana India Squad: আফগানদের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারতীয় দলে হর্ষিত রানা, হটাৎ কেন অন্তর্ভুক্তি?

সংক্ষিপ্ত

Harshit Rana India Squad: পেসার হর্ষিত রানাকে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিহ্যাব শেষ করে চেন্নাইতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শুভমান গিলের নেতৃত্বে ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে এবং শনিবার চেন্নাইতে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে।

Harshit Rana India Squad: পেসার হর্ষিত রানাকে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে (India vs Afghanistan 3rd ODI)। রিহ্যাব শেষ করে চেন্নাইতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি (harshit rana india squad)। শুভমান গিলের নেতৃত্বে ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে এবং শনিবার চেন্নাইতে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে (IND vs AFG squad)। 

শনিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের ঠিক একদিন আগে একটি বিবৃতির দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই খবর জানিয়েছে।

BCCI জানিয়েছে, রানা বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে (COE) নিজের রিহ্যাব শেষ করেছেন এবং চেন্নাইতে একদিনের দলের সঙ্গে যোগ দিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, "পুরুষদের নির্বাচক কমিটি আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ IDFC ফার্স্ট ব্যাঙ্ক ওয়ানডে ম্যাচের জন্য হর্ষিত রানাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে। রানা BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে (COE) রিহ্যাব শেষ করে চেন্নাইতে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন।"

রানার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ

২৪ বছর বয়সী এই পেসারকে আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্যও বেছে নেওয়া হয়েছে। ঐ সিরিজে শ্রেয়স আইয়ার টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। অনেকে মনে করছেন, সেই সিরিজের আগে হর্ষিত কতটা ম্যাচ ফিট রয়েছেন, সেটাই দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 

সিরিজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত

শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে। এবার চেন্নাইতে দাপটের সঙ্গে জিতে ক্লিন সুইপ করাই 'মেন ইন ব্লু'-র প্রধান লক্ষ্য। ধর্মশালায় বৃষ্টির কারণে, প্রথম ওয়ানডে ম্যাচটি ২৫ ওভারের করে দেওয়া হয়। যেটি ভারত সাত উইকেটে জিতে নেয়। এরপর লখনউতে দ্বিতীয় ম্যাচে, ঈশান কিষাণ এবং অধিনায়ক শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরির সৌজন্যে ভারত ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

এর আগে, আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটিও ভারত মাত্র তিনদিনের মধ্যে একটি ইনিংস এবং ৩০০ রানের বিশাল ব্যবধানে জিতে নেয়।

তৃতীয় ওয়ানডের জন্য ভারতের আপডেট স্কোয়াড

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের জন্য ভারতের আপডেটেড স্কোয়াডঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনূর ব্রার, হর্ষ দুবে, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Shreyanka Patil Injury: চোটের কবলে শ্রেয়াঙ্কা পাতিল, বিশ্বকাপ থেকে কি ছিটকে যাবেন?
India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার