এই অঙ্ক সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত ২০২৪ সালের বিশ্বকাপের চেয়ে ১০% বেশি। টুর্নামেন্টের ফাইনালে যে দল জিতবে, তারা ইতিহাসের সর্বোচ্চ ২,৩৪০,০০০ মার্কিন ডলার পাবে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১৯.৫৫ কোটি টাকা। রানার্স-আপ হওয়া দল পাবে ১,১৭০,০০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৭৭ কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত হওয়া দুটি দল প্রত্যেকে ৬৭৫,০০০ মার্কিন ডলার করে পাবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫.৬৪ কোটি টাকা।