ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন

Published : Jun 12, 2026, 03:47 PM IST

ICC Women's T20 World Cup Schedule: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। কোন চ্যানেলে দেখবেন ভারতের ম্যাচ? হরমনপ্রীতদের সম্পূর্ণ সূচি এবং ম্যাচ শুরুর সময় জেনে নিন। 

PREV
14
এই মেগা টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে

আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। চলবে ৫ জুলাই পর্যন্ত। ইংল্যান্ড এবং ওয়েলসে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। গত বছর, একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয় ছিনিয়ে নেয় ভারতের মেয়েরা। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিততে মরিয়া। এই মেগা টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। 

24
ভারতের প্রমীলা বাহিনী কোন গ্রুপে?

তাদের ৬টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ ১-এ। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। আগামী ১৪ জুন, রবিবার বার্মিংহামে এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

34
টিম ইন্ডিয়ার সূচি

এরপর ১৭ জুন (বুধবার), নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ২১ জুন (রবিবার), ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৫ জুন (বৃহস্পতিবার), ভারত বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। এরপর ২৮ জুন (রবিবার), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ভারতে ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। 

44
খেলা শুরু কখন এবং কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস ২ চ্যানেলে ম্যাচগুলি সরাসরি দেখা যাবে।পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, হরমনপ্রীতদের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories