IND vs ENG U19: ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দাপট দেখালেন সূর্যবংশী

Published : Feb 06, 2026, 03:17 PM ISTUpdated : Feb 06, 2026, 03:35 PM IST
IND vs ENG U19:

সংক্ষিপ্ত

IND vs ENG U19: কার্যত, বিধ্বংসী ব্যাটিং এবং ২২ গজে যেন তিনি রীতিমতো তাণ্ডব চালালেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের দাপুটে ইনিংস। 

IND vs ENG U19: বিশ্বকাপের মঞ্চে আবারও ভারতের দাপট। তরুণ বৈভবের (vaibhav sooryavanshi) ব্যাটে রানের ফুলঝুরি। কার্যত, বিধ্বংসী ব্যাটিং এবং ২২ গজে যেন তিনি রীতিমতো তাণ্ডব চালালেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের দাপুটে ইনিংস (india vs england u19)। 

ফাইনালে বিধ্বংসী ব্যাটিং বৈভবের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শুক্রবার, জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড। সেই ম্যাচেই জ্বলে উঠলেন বৈভব। আইপিএলে খেলা সেই রাজকীয় ইনিংস খেলার পর, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও এই তরুণ ব্যাটারের কাছ থেকে প্রত্যাশা ছিল তুঙ্গে। চলতি টুর্নামেন্টে এমনিতেও বেশ ভালো খেলছেন। আর কেন তিনি দলের কাছে একজন অন্যতম ভ্যালুয়েবল ব্যাটার, সেটা বৈভব আবারও প্রমাণ করলেন। দলের আরেক ওপেনার অ্যারন জর্জ মাত্র ২৬ রানে ফিরে গেলেও, হাল ধরেন বৈভব সূর্যবংশী। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। 

 

 

বোলারদের রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়। ভাবা যায়? স্ট্রাইক রেট ২১৮.৭৫। যেন পুরো টি-২০ ক্রিকেটের ঢঙে ওয়ান ডে খেললেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস। ভাবা যায়? 

৮০ বলে ১৭৫ রান

অধিনায়ক আয়ুষ মাত্রেকে সঙ্গে নিয়ে গড়েন ১৪২ রানের পার্টনারশিপ এবং বেদান্ত ত্রিবেদীকে নিয়ে গড়েন ৮৯ রানের পার্টনারশিপ। সেই সুবাদেই ভারত বড় স্কোরের দিক এগোচ্ছে। উল্লেখ্য, এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। 

আর মাঠে নেমে শুরু থেকেই চালাতে থাকেন ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী। পরিসংখ্যান বলছে, এর আগে বিশ্বকাপ ফাইনালে, এত বড় স্কোর কোনও ভারতীয়র নেই। ফলে, বৈভব কার্যত, নয়া রেকর্ড গড়ে ফেললেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আবার ধাক্কা টিম ইন্ডিয়ার! এবার টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই তারকা পেসার,
Pakistan Boycott World Cup 2026: ভারতের বিরুদ্ধে খেলতে না নামলে, পাকিস্তানের পাশে না থাকার হুমকি শ্রীলঙ্কার