IND vs NZ 4th ODI: ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে! রোহিত-কোহলি ফিরলেন 'শূন্য' হাতে, ম্যাট হেনরির বিধ্বংসী বোলিং

Published : Nov 13, 2026, 01:57 PM ISTUpdated : Nov 13, 2026, 02:05 PM IST
IND vs NZ 4th ODI: ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে! রোহিত-কোহলি ফিরলেন 'শূন্য' হাতে, ম্যাট হেনরির বিধ্বংসী বোলিং

সংক্ষিপ্ত

IND vs NZ 4th ODI: ভারতের হয়ে ২টি করে উইকেট পান আকিব নবী, গুরনূর ব্রার, অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান আর্শদীপ সিং এবং নমন ধীর। তবে উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মার দুরন্ত ক্যাচ। অক্ষরের বলে ফিন অ্যালেনের দুরন্ত ক্যাচটি যেভাবে লাফিয়ে রোহিত নিলেন, তাতে একটি বিষয় পরিষ্কার যে, তাঁর ফিটনেস এখনও তুঙ্গে।

IND vs NZ 4th ODI: বে ওভালে শুক্রবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত (IND vs NZ 4th ODI)। সেই ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন-আপ।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ রানে পরাজয়। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে, ৩৩৩ রান তোলে কিউয়িরা। দলের ওপেনার উইল ইয়ং দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। সেঞ্চুরি করেন এই নিউজিল্যান্ড ব্যাটার। ১২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট করেন ৫৮ রান। তবে মিডল অর্ডারে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি নিক কেলি এবং ডিন ফক্সক্রফট। কেলির সংগ্রহে ৪ রান এবং ফক্সক্রফটের ঝুলিতে ৮ রান (nz vs ind)।

ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে! রোহিত-কোহলি ফিরলেন 'শূন্য' হাতে

পাশাপাশি ফিন অ্যালেন করেন ৪১ রান, মাইকেল ব্রেসওয়েলের সংগ্রহে ১৫ রান, অধিনায়ক মিচেল স্যান্টনারের ঝুলিতে ২৪ রান এবং ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া ম্যাট হেনরি ২ রান এবং ম্যাথিউ ফিশার ১ রান করেন। কাইলে জেমিয়েসন ১৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভারে, ৩৩৩ রান তোলে তারা। ভারতের হয়ে ২টি করে উইকেট পান আকিব নবী, গুরনূর ব্রার, অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান আর্শদীপ সিং এবং নমন ধীর। তবে উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মার দুরন্ত ক্যাচ। অক্ষরের বলে ফিন অ্যালেনের দুরন্ত ক্যাচটি যেভাবে লাফিয়ে রোহিত নিলেন, তাতে একটি বিষয় পরিষ্কার যে, তাঁর ফিটনেস এখনও তুঙ্গে। তবে ব্যাট করতে নেমে চূড়ান্ত বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। কার্যত, ভয়ঙ্কর ধস নামে ভারতের ব্যাটিং লাইন-আপে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়

রোহিত শর্মা, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। রুতুরাজ গায়কোয়াড় করেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেলের ঝুলিতে ২১ রান। বলা যেতে পারে, ভয়ঙ্কর বিপর্যয় ভারতীয় ব্যাটিং লাইন-আপে। সেখানে থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মেন ইন ব্লু-রা। উইকেটকিপার-ব্যাটার করেন ২৭ রান, আকিব নবী ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং কূলদীপ যাদবের সংগ্রহে মাত্র ১ রান। নমন ধীর করেন ২১ রান। গুরনূর ব্রারের ঝুলিতে ২ রান এবং আর্শদীপ কোনও রান না করেই অপরাজিত থাকেন। কিউয়িদের হয়ে একাই ৬ উইকেট নেন ম্যাট হেনরি। বিধ্বংসী বোলিং করেন তিনি এই ম্যাচে। এছাড়া ৩টি উইকেট পান ম্যাথিউ ফিশার। পাশাপাশি একটি উইকেট নেন কাইলে জেমিয়েসন। নিউজিল্যান্ড ম্যাচ জিতল ২৪৪ রানে। ম্যাচের সেরা ম্যাট হেনরি। এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১।

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, কুলদীপ যাদব, গুরনূর ব্রার, আর্শদীপ সিং

নিউজিল্যান্ডঃ টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), উইল ইয়ং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইলে জেমিয়েসন, ম্যাট হেনরি, ম্যাথিউ ফিশার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 4th ODI: রোহিত ০, IND vs NZ 4th ODI: রোহিত ০, কোহলি ০, শ্রেয়স ০। প্রথম ওভারেই বিনা রানে তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া
Rishabh Pant: ফিট হয়ে উঠেছেন, নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ