IND vs NZ 4th ODI: রোহিত শর্মা (১ বলে ০), বিরাট কোহলি (৪ বলে ০), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১ বলে ০) ইনিংসের প্রথম ওভারেই আউট। তিন মহারথীই কোনও রান না করেই আউট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথম ওভারেই ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।

IND vs NZ 4th ODI: রোহিত শর্মা (১ বলে ০), বিরাট কোহলি (৪ বলে ০), অধিনায়ক শ্রেয়স আইয়ার (১ বলে ০) ইনিংসের প্রথম ওভারেই আউট। তিন মহারথীই কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথম ওভারেই তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া। শুক্রবার বে ওভালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে এমনই কার্যত অবিশ্বাস্য ঘটনা ঘটল। ৩৩৪ রান করলে জেতা যাবে এমন শর্তে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই কিউই পেসার ম্যাট হেনরির বলে আউট হন রোহিত শর্মা। এরপর সেই ওভারের পঞ্চম বলে কোনও রান করেই বোল্ড হয়ে যান বিরাট কোহলি। আর তারপরের বলে নেমেই হেনরির বলে এলবি আউট হন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

কোহলি আউট শূন্য রানে

Scroll to load tweet…

প্রথম ওভারে তিন উইকেট হারিয়ে শূন্য রান

টেস্ট সিরিজের প্রস্তুতিতে শুভমন গিল ব্যস্ত থাকায় এদিন ভারতীয় ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। আর ক্যাপ্টেন আইয়ার আউট প্রথম বলেই। প্রথম ওভারেই শূন্য রানে তিন উইকেট হারানোর মহালজ্জা এর আগে ভারতীয় ক্রিকেটে ঘটেছে তা জানাতে পারছেন না পরিসংখ্যানবিদরাও। প্রথম ওভারে তিন মহারথী শূন্য রানে আউট হওয়ার পর জুটি বেঁধে খেলছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও চার নম্বরে নামা ইশান কিষাণ।

তিন মহারথী আউট শূন্য রানে, দেখুন ভিডিও

Scroll to load tweet…