IND vs NZ T20: ফাইনালের মহারণ! আহমেদাবাদে অভিষেকের তাণ্ডব, বড় স্কোরের পথে টিম ইন্ডিয়া

Published : Mar 08, 2026, 07:42 PM ISTUpdated : Mar 08, 2026, 07:53 PM IST
IND vs NZ T20

সংক্ষিপ্ত

IND vs NZ T20: দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন অভিষেক শর্মা। বিধ্বংসী ব্যাটিং। আহমেদাবাদে রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)।

IND vs NZ T20: বিধ্বংসী ব্যাটিং। আহমেদাবাদে রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। সেই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন অভিষেক শর্মা। 

রীতিমতো দাপুটে ফর্ম। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে, প্রথমে ব্যাট করছে ভারত। আর শুরু থেকেই চালাতে শুরু করেন তরুণ ওপেনার অভিষেক। প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে নামার আগে তাঁর ফর্ম নিয়ে বেজায় উদ্বেগ ছিল। 

আহমেদাবাদে অভিষেকের তাণ্ডব

কিন্তু ম্যাচ শুরু হতেই যেন ছবিটা বদলে গেল। পাওয়ারফুল ব্যাটিং শুরু করলেন অভিষেক শর্মা। কখনও কাট শট, কখনও মিড অনের উপর দিয়ে তুলে দিলেন, আবার কখনও সোজা চালাতে থাকলেন। কার্যত, বিধ্বংসী ব্যাটিং। কোনও বোলারকেই রেয়াত করলেন না তিনি (ind vs nz live)। 

 

 

বিশ্বকাপ ফাইনালে অভিষেকের তাণ্ডব দেখল স্টেডিয়ামের ভরা গ্যালারি এবং গোটা বিশ্ব। অভিষেক শর্মার একেকটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির পর গ্যালারিতে রীতিমতো গর্জন চলছিল।   

স্ট্রাইক রেট ২৪৭.৬২

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ২১ বলে ৫২ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা। যে ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২৪৭.৬২। 

উল্লেখ্য, এই ম্যাচে নামার আগে অভিষেক শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেছে। তার কারণ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। জানা যাচ্ছে, দুজনের মধ্যে প্রায় ৩০-৪০ মিনিট কথা এবং আলোচনা হয়েছে। 

ফাইনালে তাঁর খেলার সম্ভাবনাও প্রবল। সূত্রের খবর, মেগা ফাইনালের আগে কোচ গম্ভীর প্রয়োজনীয় বেশ কিছু টিপস দিয়েছেন অভিষেককে।তাহলে কি সেই টিপস পেয়েই বিধ্বংসী ফর্ম ফিরে পেলেন এই তরুণ ব্যাটার?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lakshya Sen: লক্ষ্যভেদ হল না, ফাইনালে হেরে বড় কীর্তি হাতছাড়া লক্ষ্য সেনের
India vs New Zealand: 'আশা করি দর্শকদের আনন্দ দিতে পারব,' বার্তা সূর্যকুমারের