IND vs NZ T20: দুরন্ত ব্যাটিং। এক কথায় বলতে গেলে, অন্যতম সেরা কামব্যাক। ইতিহাস রচনা করলেন সঞ্জু স্যামসন। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। যে জয়ের পিছনে অন্যতম বড় অবদান ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের (india vs new zealand final)।
অসাধারণ পারফরম্যান্সের জন্যই তিনি প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। ম্যাচের পর, তিনি ফাঁস করলেন সাফল্যের রহস্য। রীতিমতো দাপুটে ফর্ম। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে, প্রথমে ব্যাট করছে ভারত। আর শুরু থেকেই দায়িত্বপূর্ণ ব্যাটিং শুরু করেন সঞ্জু। ঠিক যেমন ধরে খেলেন, আবার বড় শটও নেন। আবার কখনও সিঙ্গেল। ক্রিকেটের গ্রামার মেনেই ব্যাট চালাতে থাকেন সঞ্জু।
আর সেই সুবাদেই উপহার দিলেন ৪৬ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস। স্ট্রাইক রেট ১৯৩.৪৮। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৮টি ছয়। সঞ্জুর কথায়, ""আমি সচিন তেন্ডুলকার স্যারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছি। যখন আমি অস্ট্রেলিয়া সফরে বেঞ্চে বসেছিলাম, তখন আমি শুধু ভাবতাম, এখন ঠিক কোন মানসিকতার প্রয়োজন? তাই আমি তখন স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং তারপর তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলাম। গতকালও তিনি আমাকে ফোন করে জানতে চান যে, আমি ঠিক কেমন অনুভব করছি। ওনার মতো একজনের কাছ থেকে সহায়তা পেয়ে আমি আর কী চাইতে পারি? সেই স্পষ্টতা, সেই খেলার সচেতনতা, সেই খেলার বোধ, তিনি আমাকে সবসময় সাহায্য করেছেন। যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।"
উল্লেখ্য, সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। এরপর সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সঞ্জু। অর্থাৎ, তিনি ফর্মেই ছিলেন।
আর এবার মেগা ফাইনালেও তাঁর সেই বিধ্বংসী ফর্ম বজায় থাকল। কার্যত, বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিলেন আহমেদাবাদে। গোটা গ্যালারি তখন সঞ্জু জ্বরে আক্রান্ত। অসাধারণ ব্যাটিং। সেইসঙ্গে, নয়া রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। তিনিই হলেন প্রথম ক্রিকেটার যিনি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ৫০-এর উপর রান করলেন। পুরস্কৃত হলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।