IND vs NZ T20: দুরন্ত জয়। এই নিয়ে তিনবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া।
আর এই জয়ের সুবাদেই, অধিনায়ক হিসেবে একাধিক রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। অপরদিকে, দল হিসেবেও নয়া মাইলস্টোন ছুঁল ভারত (india-new zealand match)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।
এশিয়া কাপ জয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়।
দক্ষিণ আফ্রিকাকে ১-১ ফলাফলে সিরিজ ড্র।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়।
বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়।
ম্যাচের পর সূর্য জানালেন, “আমি খুব খুশি। একটা লম্বা জার্নি। যেদিন বিসিসিআই আমার উপর ভরসা রাখা শুরু করে, সেইদিন থেকে আজ পর্যন্ত, শুধু পরিশ্রম করে গেছি। আসলে তা একটা গোটা দলের জয়। ছেলেরা প্রচুর খেটেছে। আর সেইজন্যই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ঐতিহাসিক জয়। ধন্যবাদ আহমেদাবাদ।"
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে, ২০২৪ সালে রোহিত শর্মার হাত ধরে এবং ২০২৬ সালে সূর্যকুমার যাদবের হাত ধরে টি-২০ বিশ্বকাপ জিতল ভারত।
সফল দল হিসেবে নিজেদের ট্রফি ধরে রাখল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
ভারত হল প্রথম দল, যারা ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল।
ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঈশান কিষাণ, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং
নিউজিল্যান্ডঃ টিম সেইফার্ট (উইকেটকিপার-ব্যাটার), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।