T20 World Cup 2026 Champion: আমেদাবাদের বদনাম ঘুচল, ইতিহাস গড়ে টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

Published : Mar 08, 2026, 10:44 PM ISTUpdated : Mar 08, 2026, 10:59 PM IST
Ishan Kishan

সংক্ষিপ্ত

India vs New Zealand: অতীতে একাধিকবার বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ডুবেছে ভারতীয় দল। তবে এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সেরকম কিছু হল না। সেমি-ফাইনালের পর ফাইনালেও টসে হেরে প্রথমে ব্যাটিং করার পর জয় পেল ভারতীয় দল। ফাইনালে টসে জিতে ফিল্ডিং নিয়ে হেরে গেল নিউজিল্যান্ড।

DID YOU KNOW ?
দেশের মাটিতে বিশ্বজয়
প্রথম দল হিসেবে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জয়ের নিজ গড়ল ভারত।

2026 ICC Men's T20 World Cup: বারবার তিনবার। ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিউজিল্যান্ডকে (India vs New Zealand) উড়িয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। প্রথম দল হিসেবে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। মোট তিনবার টি-২০ বিশ্বকাপ জিতে সব দলকে ছাপিয়ে এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল হয়ে গেল ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে (India vs Australia) হেরে গিয়েছিল ভারত। তারপর থেকে অনেকে এই স্টেডিয়ামকে 'অপয়া' বলছিলেন। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বদনাম ঘোচাল ভারতীয় দল।

৯৬ রানে জয় ভারতের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। ২৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে কিউয়িরা ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে গেল। ফলে ৯৬ রানে জয় পেল ভারত।

দলগত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন ভারত

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই উইকেটকিপার-ব্যাটার ৪৬ বলে ৮৯ রান করেন। ফাইনালে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ২১ বলে ৫২ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) ২৫ বলে ৫৪ রান করেন। শিবম দুবে (Shivam Dube) আট বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই পেসার চার ওভারে ১৫ রান দিয়ে ১৫ উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) তিন ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। নিউজিল্যান্ডের ওপেনার টিম সিফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান করেন। স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। তবে তাতে কোনও লাভ হয়নি। ভারতীয় দল পূর্ণ আধিপত্য বজায় রেখে জয় পেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
টানা দ্বিতীয়বার এবং মোট ৩ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। আমেদাবাদে ইতিহাস তৈরি হল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: বুম বুম বুমরা! বিশ্বকাপ ফাইনালে যশপ্রীতের দাপটে কেঁপে গেল নিউজিল্যান্ড
Sanju Samson: ফাইনালে 'বিরাট' রেকর্ড ভাঙলেন সঞ্জু, গড়লেন নতুন ইতিহাস