IND vs PAK Match News: মেনুতে পাতলা ডাল আর ভাত! পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন অভিষেক?

Published : Feb 13, 2026, 12:37 PM IST
abhishek sharma

সংক্ষিপ্ত

IND vs PAK Match News: বৃহস্পতিবার, অধিনায়ক সূর্যকুমার যাদবও নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি এই বিষয়ে। যদিও দলের সঙ্গে স্টেডিয়ামে আসেন অভিষেক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম মাঠে এলেন এই তরুণ ওপেনার।

IND vs PAK Match News: মেনুতে রয়েছে পাতলা ডাল আর ভাত। ফিট হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma health update)। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেক শর্মা কবে মাঠে নামতে পারবেন, তা এখনও অনিশ্চিত। পেটের সংক্রমণ অনেকটাই ঠিক। অন্য চোটও নেই। তাহলে মাঠে নামবেন কবে? তা নিয়েই চলছে জল্পনা (india vs pakistan)।

বৃহস্পতিবার, অধিনায়ক সূর্যকুমার যাদবও নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি এই বিষয়ে। যদিও দলের সঙ্গে স্টেডিয়ামে আসেন অভিষেক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম মাঠে এলেন এই তরুণ ওপেনার।

পাকিস্তান ম্যাচে এখনও অনিশ্চিত অভিষেক

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর, ড্রেসিংরুমে একটি ভিডিও করে পোষ্ট করেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। সেই ভিডিওতে আর্শদীপ প্রশ্ন করেন অভিষেককে। আর্শদীপ জিজ্ঞেস করেন, ‘‘কেমন আছ?’’ সেই প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘‘ডাল-ভাত খাচ্ছি। ভাত-ডাল বেশ ভালো লাগছে।’’ এরপর আর্শদীপ বলেন, ‘‘তোমাকে কি একটু রোগা লাগছে?’’ উত্তরে অভিষেক বলেন, ‘‘রোগা? কয়েক কেজি ওজন কমে গেছে আমার।’’ 

সেই ভিডিও দেখে মনে হচ্ছে, অভিষেকের চোখমুখ অনেকটাই শুকিয়ে গেছে। দলের আরেক সতীর্থ বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘অভিষেক আগের তুলনায় অনেক ভালো আছে।’’ অধিনায়ক সূর্যকুমারের কথায়, ‘‘অভিষেক এখনও অসুস্থ। ও ভালো নেই। আমরা হয়তো ওকে ১-২টি ম্যাচে পাব না। আমি অবশ্য সঠিক বলতে পারব না।’’

পেটের সংক্রমণের জেরে দুর্বল ভারতীয় ওপেনার 

প্রসঙ্গত, পেটের সংক্রমণ নিয়ে বুধবার, দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন অভিষেক। তবে ঐদিন সন্ধ্যায় তাঁকে ছেড়েও দেওয়া হয়। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাঝে একদিন বাকিও আছে। তবে অভিষেকের শরীরের যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে খেলার মতো জায়গায় আসা বেশ কঠিন। মানে তিনি এখনও অনেকটা দুর্বল। ফলে, অভিষেককে হয়ত মাঠে নামাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India T20 Cricket World Cup 2026: "আমাদের কাছে তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ" পাক ম্যাচের আগে বড় বার্তা সূর্যর
T20 World Cup 2026: প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে ঝামেলা, আফগান ক্রিকেটার মহম্মদ নবি শাস্তির কবলে