IND vs PAK Match News: বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ের আগে কোন ১০ ক্রিকেটারের দিকে নজর? নজরে ভারত-পাক ম্যাচ

Published : Feb 13, 2026, 10:18 AM ISTUpdated : Feb 13, 2026, 10:39 AM IST
india vs pakistan

সংক্ষিপ্ত

IND vs PAK Match News: নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মার দিকে নজর রাখতেই হচ্ছে। অন্যদিকে, নজ রহাখবে সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুম্রার দিকেও। যারা যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

IND vs PAK Match News: ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই (ind vs pakistan)। এই মেগা লড়াইতে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা থাকে দুই দলের ক্রিকেটারদের মধ্যেই। 

রবিবার অর্থাৎ, ১৫ ফেব্রুয়ারি, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (icc t20 world cup 2026) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচে কোন ১০ ক্রিকেটারের দিকে নজর থাকবে গোটা বিশ্বের?

নজরে ১০ ক্রিকেটার

নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মার দিকে নজর রাখতেই হচ্ছে। অন্যদিকে, নজর থাকবে সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরার দিকেও। যারা যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 

পাক দলের দিকে তাকালে অবশ্যই সলমন আলি আঘা এবং তারিকের দিকেও নজর রাখতেই হবে এই ম্যাচে। তবে লড়াই দেখা যেতে পারে অভিষেক শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদির। গত এশিয়া কাপের লড়াইতে তিন ম্যাচে শাহিনের বিরুদ্ধে ১৯ বল খেলেন অভিষেক এবং করেন ৩৬ রান। ১৮৯.৫ স্ট্রাইক রেট। 

পাকিস্তানের প্রধান পেসারকে ৩টি চার এবং ৩টি ছয়ও মেরেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। সবথেকে বড় বিষয়, অভিষেককে একবারও আউট করতে পারেননি শাহিন। ফলে, বিশ্বকাপের আসন্ন ম্যাচেও সেই ধারা বজায় থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও একটা লড়াই দেখতে পাড়ি আমরা বা বলা চলে, এদিকে অবশ্যই নজর থাকবে। যশপ্রীত বুমরার সামনে চ্যালেঞ্জের মুখে পড়বেন সাহিবজ়াদা ফারহান। এশিয়া কাপের তিন ম্যাচে, বুমরার ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। স্ট্রাইক রেট ১৫০।  তবে ফারহানকে একবারও আউট করতে পারেননি বুমরা। এবার কি টেক্কা দেবেন বুমরা?

জমবে লড়াই, ভারত-পাক দ্বৈরথ

এবার আস আজাক বাবাওর আজমের কথায়। বেশ ভালো ব্যাট করছেন। তবে বিপাকে পড়তে পারেন বরুণ চক্রবর্তীর সামনে। পাক দলের হয়ে মিডল অর্ডারে ভরসা হলেন বাবর। কিন্তু সেই সময়, বল করেন বরুণ চক্রবর্তী। এই মুহূর্তে টি-২০ ক্রিকেটের ক্রমতালিকায় বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। তাঁর রহস্যময় বোলিং ব্যাটারদেরকে বেশ সমস্যায় ফেলে দেয়। 

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বরুণের ১৩ বলে মাত্র ১৭ রান করতে পেরেছেন বাবর। স্ট্রাইক রেটও খুব বেশি নয়, ১৩০.৮। তার মানে, বাবরকে আটকে রাখার জন্যও বরুণ কার্যকরী বোলার। 

ভারত অধিনায়ক সূর্যের জন্য পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন উসমান তারিক। প্রথমবারের জন্য খেলবেন তাঁর বিরুদ্ধে খেলতে নামবেন সূর্যকুমার যাদব। তারিকের বোলিং অ্যাকশনটিও একটু অদ্ভুত। দেখে মনে হয় যেন, বল করার সময় কনুই ভাঙেন তিনি। কিন্তু আইসিসি তাঁর অ্যাকশন নিয়ে এখনও কোনও পদক্ষেপ নেয়নি। আর সেই ভারতের বিরুদ্ধে নামার আগেই কার্যত, হুঁশিয়ারি দিয়েছেন তারিক। 

তবে অবশ্যই আলোচনা করতে হবে দুই দলের অলরাউন্ডারদের নিয়ে। টাই টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া এবং পাকিস্তানের ফাহিমের দিকেও নজর থাকবে রবিবারের ম্যাচে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: এই রেকর্ডগুলি যে কারও পক্ষেই ভাঙা অত্যন্ত কঠিন
India vs Namibia: নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারত