IND vs PAK Match News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'হাস্যকর' শর্তের কড়া প্রতিক্রিয়া দিল বিসিসিআই

Published : Feb 10, 2026, 09:42 PM IST

IND vs PAK Match News: ভারত এবং পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে বিষয়ে বিসিসিআই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমস্ত দাবি বিসিসিআই কার্যত, প্রত্যাখ্যান করেছে। 

PREV
15
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কী জানাচ্ছে?

ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমস্ত দাবি বিসিসিআই কার্যত, প্রত্যাখ্যান করেছে।

25
পিসিবির একাধিক শর্ত কী কী?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে পিসিবির শর্তে বিসিসিআই একেবারেই রাজি হয়নি। তারা আইসিসিকে নিজেদের অবস্থান পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বিসিসিআই।

35
নিরপেক্ষ ভেন্যুতেই ম্যাচ

এই সমস্ত সিদ্ধান্তের বিষয়ে কোনওরকম পরিবর্তন হবে না বলে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের জন্য ভারত কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। ভবিষ্যতে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই হবে বলে বোর্ড জানিয়ে দিয়েছে।

45
প্রধানত তিনটি দাবি

পিসিবি মূলত তিনটি দাবি জানিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করতে হবে, ম্যাচের আগে এবং পরে হ্যান্ডশেক করতে হবে ভারতীয় ক্রিকেটারদের এবং রাজস্বের বেশি ভাগ চাই তাদের। বিসিসিআই এই দাবিগুলি প্রত্যাখ্যান করে দিয়েছে। কারণ, ভারত নিরাপত্তা এবং নীতির বিষয়ে কোনওরকম আপোস করবে না।

55
ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি-র সতর্কবার্তার পরেই তারা ম্যাচ খেলতে রাজি হয়েছে। কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Read more Photos on
click me!

Recommended Stories