Pakistan Boycott World Cup 2026: রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি এবং আইসিসি-র মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই একাধিক সূত্র দাবি করছে যে, পাকিস্তান তাদের সিদ্ধান্ত বলদাতে চলেছে। 

Pakistan Boycott World Cup 2026: ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাল্টি খাচ্ছে পাকিস্তান? ম্যাচ বয়কটের দাবি তুলে এখন নিজেরাই সম্ভবত বিপাকে পড়েতে চলেছে (Pakistan boycotts India match)। আর সেটা বুঝতে পেরেই, অন্য সুর পাকিস্তানের গলায়। প্রসঙ্গত, গত রবিবার পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। তারপর থেকে কম জলঘোলা হয়নি এই বিষয়টা নিয়ে। যদিও পিসিবি বিষয়টি সরকারিভাবে ইমেইল করে আইসিসি-কে জানায়নি (icc on pakistan complaint)। 

পাল্টি খাচ্ছে পাকিস্তান?

কিন্তু রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি এবং আইসিসি-র মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই একাধিক সূত্র দাবি করছে যে, পাকিস্তান তাদের সিদ্ধান্ত বলদাতে চলেছে। অর্থাৎ, তাদের দাবি জল, বিভিন্ন দিক থেকে পাকিস্তানের উপর চাপ আসতে শুরু করেছে। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আইসিসি-র দাবি মেনে খেলতে রাজি হয়েছে তারা। 

তবে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বা সেই দেশের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। এমনকি, আইসিসিও কিছু জানায়নি। লাহোরে পাক বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি-র দুই প্রতিনিধি ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। 

আইসিসি-পাক বোর্ড বৈঠক

খোয়াজা নিজে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী। এবার তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনা চালানোর জন্য। অপরদিকে, পুরো বিষয়টির উপর নজর রেখেছেন আইসিসি সিইও সংযোগ গুপ্তা। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। শোনা যাচ্ছে, সেই বৈঠকে অনেকটাই পিছু হটার ইঙ্গিত মিলেছে পাকিস্তানের তরফে। তবে পাকিস্তান যে পিছু হটতে পারে, সেই ইঙ্গিত অবশ্য আগে থেকেই পাওয়া যাচ্ছিল। 

কারণ, পিসিবি নিজেই আইসিসি-কে বৈঠক করতে অনুরোধ জানায়। অর্থাৎ, তারা এই বিষয়ে নিজেরাই আলোচনা চাইছিল। এবার তো ভারত ম্যাচ বয়কট করার বিষয়টি পুরোপুরি দেশের সরকারের ঘাড়েই চাপিয়ে দিয়েছে পাক বোর্ড। 

কিন্তু তারপরেও আইসিসি-কে বৈঠকের অনুরোধ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত, সিদ্ধান্ত বদলে ফেলতে পারে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড সুত্রেও জানা যাচ্ছে, শেষ অবধি হয়ত টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হতে চলেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।