
IND vs PAK Match News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি এবার নয়া দাবি নিয়ে হাজির। আজব দাবি তাঁর মুখে (pakistan cricket board)। আগামী ১৫ ফেব্রুয়ারি, কলোম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হচ্ছে। ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। কিন্তু তারই মাঝে চর্চা যেন আর থামছে না (india-pakistan match)।
এবার নতুন দাবি করে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে খেলতে নাকি তাদের কোনও আপত্তিই ছিল না। শুধুমাত্র একটি কারণেই ম্যাচ বয়কটের ঘোষণা করেন তারা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহসিন নকভি জানিয়েছেন, তারা একমাত্র বাংলাদেশের জন্যই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “আমরা বাংলাদেশের বিষয় ছাড়া আর কিছু নিয়ে আলোচনাই করিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল, বাংলাদেশের সম্মান ফিরিয়ে দেওয়া। ওদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুরাহা বের করা। বাংলাদেশ যা যা দাবি করেছিল, তা মেনে নিয়েছে আইসিসি। আমাদের আর কোনও দাবি ছিল না। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনও ইচ্ছাও ছিল না। আমরা শুধুমাত্র বাংলাদেশের কথা ভেবে এটা করেছি। আমাদের সরকার ওদের দেশের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়। আইসিসি-র সঙ্গে নিজেদের বিষয়ে একটি কথাও বলিনি আমরা।”
লাহোরের সেই বৈঠকে আইসিসি-র কাছে তিনটি দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার মধ্যে ছিল ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ়, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ত্রিপাক্ষিক সিরিজ় এবং করমর্দন করার নির্দেশ। তবে পাকিস্তানের অনেক দাবিই মানেনি আইসিসি। তবে হ্যাঁ, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য কোনওরকম শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। সোমবার রাতে, একটি বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দেয় আইসিসি। বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে।
তবে সমস্যা সমাধানের ২৪ ঘণ্টার মধ্যে এবার নতুন দাবি করে বসলেন মহসিন নকভি। তাঁর দাবি, পাকিস্তান কোনও শর্তই রাখেনি আইসিসি-র কাছে। পুরোটাই তারা করেছেন বাংলাদেশের স্বার্থরক্ষায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।