IND vs PAK Match News: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন গম্ভীর? বিশ্বকাপের আগে তুঙ্গে পুরনো চর্চা

Published : Feb 03, 2026, 09:37 AM IST
IND vs PAK Match News: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন গম্ভীর? বিশ্বকাপের আগে তুঙ্গে পুরনো চর্চা

সংক্ষিপ্ত

IND vs PAK Match News: পুলওয়ামায় জঙ্গি হামলার এক মাস পর একটি সাক্ষাৎকারে গম্ভীর জানান, “পাকিস্তানকে বয়কট করলে কোনও সংবাদমাধ্যমই ভারতীয় দলকে দোষী বানাতে পারবে না। কারণ, ২ পয়েন্ট অতটাও দরকারি নয়।"

IND vs PAK Match News: ম্যাচ বয়কট ইস্যুতে এবার চর্চায় চলে এলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Pakistan boycotts India match)। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচে খেলতে নামবে না তারা (pakistan cricket team t20 world cup)। 

ম্যাচ বয়কট ইস্যুতে এবার চর্চায় গৌতম গম্ভীর

কারণ, ম্যাচ বয়কট করছে পাকিস্তান। এবার সেই বিতর্কের মাঝেই গৌতম গম্ভীরের একটি পুরনো মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর, পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছিলেন গৌতম গম্ভীর। এবার সেই মন্তব্যকে হাতিয়ার করেছেন অনেক পাকিস্তান সমর্থক।

গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয় জম্মু-কাশ্মীরের হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ে ঢুকে সেনাবাহিনীর একটি বাসকে সোজা গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে হয় বিস্ফোরণ হয়। শহীদ হন ৪০ জন সেনা জওয়ান। সেই জঙ্গিহানার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের প্রমাণও পাওয়া যায় পরে। 

সেই ঘটনার এক মাস পর একটি সাক্ষাৎকারে গম্ভীর জানান, “শর্তসাপেক্ষে নির্বাসন কখনোই মানা যায় না। হয় পাকিস্তানকে সবদিক থেকে নির্বাসিত করুন, নাহলে সব জায়গায় খেলুন। পুলওয়ামায় যা হয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আইসিসি-র প্রতিযোগিতায় পাকিস্তানকে বয়কট করা কঠিন হতে পারে ভারতের জন্য। কিন্তু এশিয়া কাপে বয়কট করাই যায়।”

কী বলেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

টিম ইন্ডিয়ার হেড কোচ তখন আরও যোগ করেন, "জানি অনেক ঝামেলা হতে পারে। আমরা হয়ত সেমিফাইনালে গেলামই না। কিন্তু পাকিস্তানকে বয়কট করলে কোনও সংবাদমাধ্যমই ভারতীয় দলকে দোষী বানাতে পারবে না। কারণ, ২ পয়েন্ট অতটাও দরকারি নয়। দেশ সবার আগে। ক্রিকেট ম্যাচের থেকে ওই ৪০ জন জওয়ানের মৃত্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য বিশ্বকাপ ফাইনাল ছাড়তে হলেও দেশবাসীর সমর্থন থাকা উচিত।”

যদিও সেই ঘটনার পর, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারত। টিম ইন্ডিয়া সেই ম্যাচে ৮৯ রানে জয় পায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Cricket Team T20 World Cup: নতুন নাটক পাকিস্তানের! আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাবে না পাক বোর্ড?
IND vs PAK Match News: পাকিস্তান ম্যাচ বয়কট করলেও ভারত কিন্তু ওয়াকওভার পাবে না! তাহলে কী করবেন সূর্যরা?