IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল, কী বলছেন সূর্যরা?

Published : Feb 10, 2026, 10:21 PM IST
Team India

সংক্ষিপ্ত

IND vs PAK Match News: পাকিস্তানের এই সিদ্ধান্তের পর, কী বলছে ভারতীয় দল? টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক রয়েছেন তারা। 

IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পর, মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল (icc t20 world cup 2026)। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় যে, তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। আর ঠিক ১০ ফেব্রুয়ারি, পুরো পরিস্থিতি বদলে গেল। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান, ঘোষণা করল খোদ সেই দেশের সরকার (india pakistan cricket)।

কী বলছে টিম ইন্ডিয়া?

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর, কী বলছে ভারতীয় দল? টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক রয়েছেন তারা। প্রসঙ্গত, নামিবিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার, দিল্লিতে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে এসে দুশখাতে বলেন, “আইসিসি বা আমাদের বোর্ড কোনও সিদ্ধান্ত না জানানো পর্যন্ত, আমরা সূচি অনুযায়ী নিজেদেরকে তৈরি রাখছি। আমরা এটা ধরেই এগোচ্ছিলাম যে, রবিবারের ম্যাচটা খেলব। আমরা রাজনীতি নিয়ে কিছু ভাবিনি। শুধু ক্রিকেটের উপরেই নিজেদের ফোকাস রেখেছি।”

 

 

বিসিসিআই-এর বক্তব্য কী?

উল্লেখ্য, তার আগেই বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে জানান, ‘‘আইসিসি প্রতিনিধি দলের উদ্যোগে এবং আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফলাফল দেখে আমি অত্যন্ত আনন্দিত। লাহরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যে সমাধানসূত্র বেরিয়ে এসেছে, তা যথেষ্ট প্রশংসনীয়। ক্রিকেটের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এখানে। সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে পাওয়া গেছে। এটা ভালো ব্যাপার। এই উদ্যোগ নেওয়ার জন্য পুরো কৃতিত্ব আইসিসি-র।"

অন্যদিকে, আর এই ম্যাচ যেহেতু হতে চলেছে, তাই ১৫০০ কোটি টাকার উপর আর্থিক ক্ষতি বাঁচিয়ে নিল জয়ের শাহের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson: সিএসকে-র হয়ে প্রথম শতরান, 'লাকি চার্ম'-কে ধন্যবাদ জানালেন সঞ্জু স্যামসন
CSK vs DC: চলতি আইপিএল-এ প্রথম জয়, কেকেআর-কে ১০ নম্বরে ঠেলে দিল সিএসকে