টি-২০ বিশ্বকাপ ২০২৬: ব্যাট-ট্যাম্পারিং করছেন ভারতীয়রা, দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের

Published : Feb 10, 2026, 06:09 PM ISTUpdated : Feb 10, 2026, 06:27 PM IST
abhishek sharma

সংক্ষিপ্ত

Abhishek Sharma: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের অন্যতম ভরসা তরুণ ওপেনার অভিষেক শর্মা। প্রথম ম্যাচে রান না পেলেও, পরের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি তিনি।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ নামিবিয়া।

2026 ICC Men's T20 World Cup: ক্রিকেটে একাধিকবার বল-বিকৃতির (Ball Tampering) অভিযোগ অনেকবার উঠেছে। এবার ব্যাট-বিকৃতির (Bat-tampering) অভিযোগ উঠল। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অন্য ব্যাটারদের বিরুদ্ধে ব্যাট-বিকৃতির অভিযোগ আনলেন শ্রীলঙ্কার (Sri Lanka) ব্যাটার ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa)। তাঁর দাবি, ভারতীয় ব্যাটাররা বিশেষ সুবিধাযুক্ত ব্যাট ব্যবহার করছেন। এই ব্যাট নাকি ভারতের বাইরে অন্য কোথাও তৈরি হয় না। এই ব্যাটের কারণেই ভারতীয় ব্যাটাররা বড় শট খেলতে পারেন। অন্য কোনও দেশের ক্রিকেটারদের এই বিশেষ ধরনের ব্যাট বিক্রি করা হয় না বলেও দাবি করেছেন রাজাপক্ষ। তিনি এই দাবির স্বপক্ষে অবশ্য কোনও প্রমাণ পেশ করতে পারেননি। কিন্তু তাঁর অভিযোগ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

বিস্ফোরক অভিযোগ রাজাপক্ষের

এক সাক্ষাৎকারে রাজাপক্ষ বলেছেন, ‘ভারতীয় খেলোয়াড়রা যে ব্যাটগুলি ব্যবহার করছেন, সেগুলি আমাদের সেরা ব্যাটের চেয়েও অনেক ভালো ও উন্নত। আমার মনে হচ্ছে, ওঁদের ব্যাটে রাবার লাগানো আছে। সেটা কীভাবে সম্ভব, সে বিষয়ে আমার কোনও ধারণা নেই। আমি কল্পনা করতে পারছি না। অন্য কেউ এই ধরনের ব্যাট কিনতে পারে না। সব খেলোয়াড়ই এ কথা জানে।’

ভারতীয়দের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

ভারতের কোনও ক্রিকেটারের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ ওঠেনি। কারণ, এই অভিযোগের মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। তাছাড়া বল-বিকৃতির অভিযোগ আনলে তা প্রমাণ করতে হয়। কিন্তু ব্যাট-বিকৃতির অভিযোগ প্রমাণ করা সহজ নয়। এই কারণেই হয়তো ভারতীয়দের বিরুদ্ধে এরকম অভিযোগ করা হচ্ছে। এর আগে পাকিস্তানের (Pakistan) একাধিক প্রাক্তন ক্রিকেটার অভিষেক-সহ ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে ব্যাটে রাবার লাগানোর অভিযোগ করেছেন। এই অভিযোগ যে ভিত্তিহীন, তা বোঝা সহজ। কিন্তু ভারতের সাফল্যকে খাটো করে দেখানোর লক্ষ্যেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে। তবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে যাঁরা অভিযোগ করছেন তাঁদেরই মুখ পুড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
ভারতীয় দল ২০০৭ ও ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়াই সূর্যকুমার যাদবদের লক্ষ্য।
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand Beats UAE: দশে দশের জয়ে কিউই বস, সুপার সেইফার্টে সুপার এইটের পথে স্যান্টনাররা
IND vs PAK Match Update: ১৫০০ কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে নিল জয় শাহের আইসিসি, ভারত-পাক ম্যাচের মার্কেট ভ্যালু চরমে