IND vs PAK T20 World Cup 2026: বিশ্বকাপে ভারত-পাক মহারণ! কোন কোন জায়গায় উন্নতি জরুরি টিম ইন্ডিয়ার?

Published : Feb 14, 2026, 01:22 PM ISTUpdated : Feb 14, 2026, 01:43 PM IST
IND vs PAK T20 World Cup

সংক্ষিপ্ত

IND vs PAK T20 World Cup 2026: বিশ্বকাপের ম্যাচের আগে যথেষ্ট সতর্ক রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে টিম ইন্ডিয়া প্রতিটি ম্যাচ ধরে এগোতে চায়। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ।

IND vs PAK T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ (india-pakistan match)। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। নিঃসন্দেহে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একটি লড়াই। আর ব্যবসায়িক দিক দিয়ে দেখতে গেলে, মোস্ট এক্সেপেন্সিভ, হাই প্রাইসিং এবং বিরাট রেভিনিউ আদায় করে নেওয়া একটি ক্রিকেট প্রোডাক্ট (icc t20 world cup)। 

রবিবার সন্ধ্যায় ভারত-পাক মহারণ 

পাশাপাশি কয়েকদিন আগে তৈরি হওয়া ম্যাচ বয়কটের পরিস্থিতি, পরবর্তীতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলতে রাজি হওয়া, সেই ঘটনাকে নিয়ে জলঘোলা এবং উপমাহদেশীয় রাজনীতি যেন এই ম্যাচের উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। যদিও আইসিসি আয়োজিত বেশিরভাগ মেগা টুর্নামেন্টেই ভারতের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। আর টি-২০ ক্রিকেটে তো বটেই। 

তবুও বিশ্বকাপের ম্যাচের আগে যথেষ্ট সতর্ক রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়া প্রতিটি ম্যাচ ধরে এগোতে চায়। তার আগে কয়েকটি বিষয়ে নজর দেওয়া যাক। এই ম্যাচে, ওপেনিং জুটিকে ক্লিক করতেই হবে। অভিষেক শর্মা প্রথম ম্যাচে খেললেও, অসুস্থ থাকার দরুণ দ্বিতীয় ম্যাচে ওপেন করেন সঞ্জু স্যামসন। তবে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি যদি ক্লিক না করে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে মুশকিলে পড়তে পারেন সূর্যরা। তাই পাক দলের বিরুদ্ধে ওপেনিং আগ্রাসন জরুরি। পাওয়ার প্লে-তে যতটা বেশি সম্ভব রান তুলে ফেলতে হবে। 

দ্বিতীয়ত হল কলম্বোর পিচ। ভারত এর আগের দুটি ম্যাচ খেলেছে দেশের মাটিতে। এবার এই ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ কিছুটা মন্থর গতির। তাই এই পিচে খেলার জন্য দ্রুত মানিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ, মাথায় রাখতে হবে যে, কলম্বোয় কিন্তু মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে ভারত। 

মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব?

ঈশান কিষাণ রান তো ভালোই তুলছেন। কিন্তু উইকেটের পিছনে আরেকটু সচল হওয়া জরুরি। ফলে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে ভারতকে। অন্যদিকে, নতুন বলে হয়ত পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই বোলিং করবেন যশপ্রীত বুমরা। তবে তাঁর সঙ্গে আর্শদীপকেও নিয়ন্ত্রিত বোলিং করে যেতে হবে। যেভাবে হোক রানকে চাপতে হবে। এক্ষেত্রে হার্দিকও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। শুধু তাই নয়, শেষদিকে ব্যাট করতে নেমে চালিয়ে খেলার জন্যও পান্ডিয়াকে প্রয়োজন। কারণ, বড় রান স্কোর করতে হবে। 

আরেকটা বিষয় হচ্ছে, মিডল অর্ডারে দায়িত্বপূর্ণ ব্যাটিং। গত দুটি ম্যাচে, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ছিল ভারতের সামনে। কিন্তু এবার তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ। অতএব, মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে সূর্যকুমার, তিলক ভার্মা এবং রিঙ্কু সিংদের। তাই নিঃসন্দেহে এই বিষয়টার দিকে নজর রাখতে হবে ভারতকে। সবশেষে, দল নির্বাচন। এই ম্যাচে দল নির্বাচন অনেক ভেবেচিন্তে করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোচ গৌতম গম্ভীরকে বড় ভূমিকা নিতে হতে পারে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: টাকার কীর্তিতে শেষ বলে ছক্কায় ২৩৫ রান! ইংল্যান্ডকে ছাপিয়ে আইরিশরা এখন সেকেন্ড বয়
India vs Pakistan: হোটেলে রুম নেই, প্লেনের টিকিটের দাম আকাশছোঁয়া, ভারত-পাক ম্যাচের উন্মাদনা চরমে