
IND vs PAK T20 World Cup: হারের পড় মুখ বাঁচাতে ম্যাচ না শেষ হতেই পালালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (india vs pakistan t20)। তার থেকেও বড় বিষয়, এবার সেই দেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার একহাত নিয়েছেন নকভিকে (india vs pakistan t20 world cup live)।
প্রসঙ্গত, খেলা শুরুর আগে রবিবার, পাক দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি।কিন্তু ভারতের বিরুদ্ধে ৬১ রানে পরাজিত হয় পাকিস্তান। নিজের দলের লজ্জার হার মাঠে বসে আর দেখতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। জানা যাচ্ছে, দল হারবে বুঝেই ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান বোর্ড কর্তা।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের ইনিংস চলছে তখন। ৫ উইকেট পড়ে যেতেই স্টেডিয়ামের ভিতর আর নকভিকে দেখা যায়নি। কিছুক্ষণ পরে নজরে আসে যে, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। সঙ্গে ছিলেন মহসিন নকভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। এই দৃশ্য থেকে কার্যত পরিষ্কার যে, নকভি খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে কার্যত, পালিয়ে গেছেন।
অন্যদিকে, যেভাবে ভারতের কাছে পাকিস্তান পর্যদুস্ত হয়েছে, তারপর খোদ নকভিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। গোটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন তিনি।
শোয়েব আখতার অভিযোগ করেছেন, মহসিন নকভি দায়িত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শোয়েব বলেন, “একজন ব্যক্তি জানেই না যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজটা ঠিক কী। তিনি তাহলে কীভাবে দল চালাবেন? আপনি এমন একজনকে তারকা হিসেবে তৈরি করেছেন, যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আপনি এমন একজনকে তারকা বানিয়েছেন, যে ১০ ওভারও বল করতে পারে না। তাহলে কীভাবে পাকিস্তান জিতবে?”
এক্ষেত্রে তিনি তারকা বলতে বাবার আজম এবং শাহীন শাহ আফ্রিদিকে বোঝাতে চেয়েছেন। উল্লেখ্য, ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে, দুই দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র কর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মিনহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ, সিইও সংযোগ গুপ্তা এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, জয় শাহর সঙ্গে মহসিন নকভির একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই নকভি বেরিয়ে যাওয়ার জন্য বাকি কর্তারা উপস্থিত থাকলেও, সেই বৈঠক শেষপর্যন্ত আর হয়নি।
এবার খোদ মহসিন নকভির নিজের দেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথায়, “গত ১৫-২০ বছরে, পাকিস্তানের ক্রিকেটে কোনও বিনিয়োগ হয়নি। বরং, ক্রিকেট আরও খারাপ জায়গায় যাচ্ছে। এটাই বাস্তব ছবি। একটা সময় ছিল, যখন মাঠে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম। এখন তো ওদের হারানোর কথা আর স্বপ্নেও ভাবতে পারি না। এই দায় বোর্ডের চেয়ারম্যান কখনোই এড়িয়ে যেতে পারেন না। আসলে যখন একজন অযোগ্য এবং অশিক্ষিত লোক এত বড় একটা দায়িত্ব সামলান, তখন এইরকম পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। উনি আদতে পাকিস্তানকে ক্রিকেটকে ধ্বংসই করে দেবেন। উদাহরণ একেবারে আপনাদের চোখের সামনে আছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।