IND vs PAK T20 World Cup: "পাকিস্তানের ক্রিকেটারদের একদম স্লেজ করবে না", ম্যাচ জিততে কোন মন্ত্র দিয়েছিলেন সূর্য?

Published : Feb 16, 2026, 04:51 PM ISTUpdated : Feb 16, 2026, 04:56 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

IND vs PAK T20 World Cup: পাকিস্তানের ক্রিকেটারদের স্লেজ করতে না বলেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই তা পরিষ্কার হয়ে গেল।

IND vs PAK T20 World Cup: টসের পরেও হ্যান্ডশেক করেননি দুই দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষেও হয়নি (ind vs pak t20)। এমনকি, ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে কোনওরকম স্লেজিংয়ের ঘটনাও ঘটেনি (india vs pakistan t20 world cup live)। 

স্লেজিং করতে বারণ করেন সূর্য

কারণ, পাকিস্তানের ক্রিকেটারদের স্লেজ করতে না বলেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই তা পরিষ্কার হয়ে গেল। সোমবার, ভারতীয় ক্রিকেট দল সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের ইনিংস শুরু হওয়ার আগে গোল করে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটারেরা। চলছে টিম মিটিং। সেখানে সূর্য সকলকে বলছেন, “ওভারের মাঝে সময় নষ্ট করা একদম চলবে না। এনার্জি যেন একটুও না কমে। কাউকে কিছু বলতে যাওয়ার দরকার নেই। ওদের স্লেজ করতে যাবে না কেউ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। নিজেদের দক্ষতায় আমরা ম্যাচ জিতব।”

তিনি আরও যোগ করেন, "পিচ কিন্তু বেশ কঠিন আছে। আমরা অনেক রান করেছি। আর তাছাড়া এই পিচে ১৭৬ রান তাড়া করা সহজ হবে না। নিজেদের উপর সবাই বিশ্বাস রাখো। সেরাটা দেওয়ার চেষ্টা করো। ফিল্ডিংয়ে কোনও ভুল করলে হবে না। ক্যাচ ধরব। খেলাটা উপভোগ করব এবং দেড় ঘণ্টা পর, সবাই মিলে আনন্দ করব।”

কী বলছেন ভারত অধিনায়ক?

অন্যদিকে, ম্যাচ শেষে এই জয় গোটা দেশকে উৎসর্গ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, “এই জয় গোটা ভারতের জন্য। ঠিক যেইরকম ক্রিকেট খেলতে চেয়েছিলাম, সেইরকমই খেলেছি। আমি তাই খুবই খুশি। ঈশান কিষাণ এইভাবেই ব্যাট করে সাধারণত। গত কয়েকটা ম্যাচে এবং ঘরোয়া ক্রিকেটে ও এইভাবেই ব্যাট করে এসেছে। চাপের সময়েও বাকিদের তুলনায়া আলাদা এবং অন্যরকম ভাবতে পেরেছিল। ০/১ অবস্থায় কাউকে দায়িত্ব নিতেই হত। সেই দায়িত্ব খুব ভালোভাবে সামলেছে ও। শুধু ওরা নয়, তিলক, শিবম এবং রিঙ্কুও যেভাবে ব্যাট করেছে, তাও যথেষ্ট প্রশংসনীয়।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK T20 World Cup: ম্যাচ শেষ না হতেই স্টেডিয়াম থেকে পালালেন নকভি! 'দেশের ক্রিকেটকে ধ্বংস করছে ও', বললেন শোয়েব
India vs Pakistan: 'ম্যাচ ই-মেলে হতে পারত', হেরো পাকিস্তানকে নিয়ে খিল্লি Google-র