IND vs PAK U19: নতুন ইতিহাস লিখলেন তরুণ বৈভব, ভেঙে দিলেন শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড

Published : Feb 01, 2026, 07:59 PM IST

IND vs PAK U19: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন। 

PREV
16
মাত্র ১৪ বছর বয়সে নয়া রেকর্ড

মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস উপহার দিলেন। সেই সুবাদেই শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি।

26
বৈভবের ঝুলিতে মোট ১১৪৯ রান

পাকিস্তানের বিরুদ্ধে ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে শুভমান গিল এবং উন্মুখত চাঁদকে টপকে গেলেন। কারণ, এই মুহূর্তে বৈভবের ঝুলিতে মোট ১১৪৯ রান। সেই সূত্রেই এই নতুন রেকর্ড। 

36
৩টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি

বৈভব মোট ২৩টি যুব ওয়ানডে ম্যাচে, ১১৬৯ রান করেছেন। গড় ৫০.৮২।  যার মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ স্কোর ১৭১।

46
গত আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি

প্রসঙ্গত, গত আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন বৈভব। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।

56
মাত্র ১২ বছর বয়সে, রঞ্জি ট্রফিতে সুযোগ

বিহারের বৈভব মাত্র ১২ বছর বয়সে, রঞ্জি ট্রফিতে সুযোগ পান। তাঁর বাবাও প্রাক্তন ক্রিকেটার এবং ব্রায়ান লারা বৈভবের রোল মডেল।

66
কবে টিম ইন্ডিয়াতে প্রবেশ করবেন বৈভব সূর্যবংশী?

বিশেষজ্ঞদের মতে, বৈভবের বিধ্বংসী ব্যাটিং এবং বোলিং দক্ষতা তাঁকে শীঘ্রই ভারতীয় সিনিয়র দলে জায়গা করে দিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories