IND vs SA T20: কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়? মুখ খুললেন ক্যাপ্টেন সূর্য, সুপার এইটে বিপর্যয়!

Published : Feb 23, 2026, 12:10 AM ISTUpdated : Feb 23, 2026, 12:17 AM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: ভারত অধিনায়ক জানালেন, “আমরা ম্যাচের শুরুতে এবং শেষে ভালো বল করেছি। কিন্তু মাঝের ৭-১৫ ওভারের দক্ষিণ আফ্রিকা খেলার দখল নিয়ে নেয়।"

T20 World Cup 2026: সুপার এইটে বিপর্যয়! নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে পরাজিত হল ভারতীয় দল।  টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে অন্যতম ধুন্ধুমার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa t20)। সেই ম্যাচেই ৭৬ রানে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। তারপরেই এই প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (ind sa t20)। 

মুখ খুললেন ক্যাপ্টেন সূর্য

ভারত অধিনায়ক জানালেন, “আমরা ম্যাচের শুরুতে এবং শেষে ভালো বল করেছি। কিন্তু মাঝের ৭-১৫ ওভারের দক্ষিণ আফ্রিকা খেলার দখল নিয়ে নেয়। তবে সবমিলিয়ে, আমাদের বোলিং বেশ ভালো হয়েছে। কিন্তু ব্যাটিং আমরা একেবারেই ভালো করতে পারিনি। সেই কারণেই হার।"

সূর্যকুমারের কথায়, "১৮৫ রানের বেশি তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে কখনোই ম্যাচ জেতা যায় না। তবে পাওয়ার প্লে-তে কিন্তু ম্যাচ হারা যায়। আর আমাদের সেটাই হয়েছে। পাওয়ার প্লে-তেই সবথেকে বেশি উইকেট হারিয়েছি আমরা। পরের দিকেও ভালো কোনও পার্টনারশিপ গড়তে পারিনি। সেই কারণেই হারতে হল এই ম্যাচে।”

কী জানালেন ভারত অধিনায়ক?

তিনি মনে করছেন, "এই হার থেকে শিক্ষা নেবে গোটা দল। এখনও আমাদের সামনে দুটি ম্যাচ বাকি আছে। সেখানে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই তিনটি ক্ষেত্রেই আরও উন্নতি করতে হবে এবং ভালো ক্রিকেট উপহার দিতে হবে। আশা করি, সেটা আমরা করে দেখাতে পারব।”

উল্লেখ্য, এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ। দলের চারজন এই ম্যাচে শূন্য রানে আউট হন। সর্বাধিক রান শিবম দুবের। কিছুটা লড়াই করেন তিনি। সংগ্রহে ৪২ রান। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। তা বাদে আর সেইভাবে কেউ ভালো খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে নিল ৭৬ রানে। ম্যাচের সেরা ডেভিড মিলার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs PBKS: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনায়াস জয়, আইপিএল-এর শীর্ষে পাঞ্জাব কিংস
IPL 2026: আগামী বছর বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান