IND vs SA Warm Up Match: বিশ্বকাপের আগে জাত চেনাচ্ছে ভারত (ind vs sa warm up match)। টি-২০ বিশ্বকাপের আগে ফের একবার নিজেদের প্রমাণ করল টিম ইন্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে জয় (india vs south africa t20)।
নভি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে বুধবার, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই ৩০ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।
ওপেন করতে নেমে ঈশান কিষাণ বেশ ভালো খেলেন। উপহার দেন ২০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস। অন্যদিকে দলের আরেক ওপেনার অভিষেক শর্মা করেন ১৮ বলে ২৪ রান। তবে তারা দুজনেই রিটায়ার্ড আউট হন। এরপর নেমে তিল ভার্মা করেন ১৯ বলে ৪৫ রান। মানে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ওপেনিং এবং মিডল অর্ডার পুরোপুরি সফল বলা চলে।
সেইসঙ্গে, অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৬৩০ রান, রিঙ্কু সিং-এর ঝুলিতে ১৬ রান এবং হার্দিক পান্ডিয়ার সংগ্রহে ৩০ রান। অক্ষর প্যাটেল ৩৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের হয়ে ১টি করে উইকেট পান মার্কো জ্যানসেন, করবিন বোশ, আনরিখ নর্টজে, কোয়েনা মাফাকা।
জবাবে ব্যাট করতে নেমে, দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জ লিন্ডে প্যাভিলিয়নে ফিরে যান খালি হাতে। তবে অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩৮ রান। উইকেকিপার-ব্যাটার রায়ান রিকেলটনের সংগ্রহে ৪৪ রান, ডিওয়াল্ড ব্রেভিসের ঝুলিতে ২ রান এবং ডেভিড মিলার করেন ১৩ রান।
এছাড়া জেসন স্মিথ করেন ৩৫ রান, ট্রিস্টান স্টাবস ৪৫ রানে অপরাজিত থাকেন এবং মার্কো জ্যানসেন ৩১ রান যোগ করেন স্কোরবোর্ডে। পাশাপাশি করবিন বোশ ২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে ২টি উইকেট পান অভিষেক শর্মা এবং ১টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। ভারত এই ম্যাচে ৩০ রানে জয় পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।