India A vs Pakistan A: এশিয়া কাপ রাইজিং স্টারসে বড় স্কোর পাকিস্তানের, কঠিন লড়াই ভারতের

Published : Nov 22, 2026, 08:18 PM ISTUpdated : Nov 22, 2026, 08:27 PM IST
India A vs Pakistan A ACC Men's Asia Cup Rising Stars 2026

সংক্ষিপ্ত

ACC Men's Asia Cup Rising Stars 2026: এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারসে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এ দলের মুখোমুখি হয়েছে ভারতীয় এ দল। প্রথম ম্যাচে নেপালকে (Nepal) বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় এ দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কঠিন। প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করেছে পাকিস্তান।

India A vs Pakistan A: এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারসে (ACC Men's Asia Cup Rising Stars 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৪৯.২ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। সর্বাধিক ৭৯ রান করেন হাসান নওয়াজ (Hasan Nawaz)। ওপেনার মাজ সাদাকত (Maaz Sadaqat) ৫৯ রান করেন। ফারহান ইউসাফ (Farhan Yousaf) ৫৬ রান করেন। ওপেনার শামিল হুসেন (Shamyl Hussain) ৩৩ রান করেন। অধিনায়ক আবদুল সামাদ (Abdul Samad) ২৮ রান করেন। মহম্মদ ইমরান রণধাওয়া (Mohammad Imran Randhawa) ২৩ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও বড় স্কোর করে পাকিস্তান।

দাগ কাটতে পারলেন না ভারতের তরুণ বোলাররা

ভারতীয় এ দলের বোলারদের মধ্যে হর্ষিত রানা (Harshit Rana) ১০ ওভারে ৭৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। প্রিন্স যাদব (Prince Yadav) ৯.২ ওভারে ৬০ রান দিয়ে জোড়া উইকেট নেন। সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) আট ওভারে ৫৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। বিপ্রজ নিগম (Vipraj Nigam) আট ওভারে ৪৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। তুলনায় ভালো বোলিং করেন আয়ূষ বাদোনি (Ayush Badoni)। তিনি পাঁচ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট নেন। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ছয় ওভারে ৪৪ রান দেন। অভিষেক শর্মা (Abhishek Sharma) তিন ওভারে নয় রান দেন।

ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ভারত

সম্প্রতি যে কোনও খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে শেষ বলে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এবার এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ভারতীয় দল। তবে কাজটা বেশ কঠিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: 'উনি আমার মেন্টর,' ঋষভ পন্থকে কুর্ণিশ ধ্রুব জুরেলের
New Zealand vs India: ওয়েলিংটন টেস্টের শেষ দিন দরকার ৮ উইকেট, বুমরার দিকে তাকিয়ে ভারত