
ACC Men's U19 Asia Cup 2026 Final: পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan U19 vs India U19) বদলার লক্ষ্যে শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। তারপর চলতি টুর্নামেন্টেও গ্রুপের ম্যাচে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান। এবার পাকিস্তানকে হারিয়ে বদলা নেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়াই ভারতের যুব দলের লক্ষ্য। শনিবার ওমানের (Oman) আল আমেরাতে (Al Amerat) জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারতীয় শিবির। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সফলতম দল ভারত এখনও পর্যন্ত আটবার চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার নবম খেতাব জয়ই লক্ষ্য।
শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায়। ওমানের স্থানীয় সময় অনুযায়ী সকাল ন'টায় শুরু হবে ম্যাচ। টেলিভিশনে সরাসরি খেলা দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে।
চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ ব্যাটিং করছেন ভারতীয় দলের ওপেনার আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag)। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানিও (Lakshya Rajesh Raichandani) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। বোলিং বিভাগের অন্যতম ভরসা ঈশান সুদ (Ishan Sood)। সেমি-ফাইনালে আফগানিস্তানের (Afghanistan U 19) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ওপেন করতে নেমে অধিনায়ক ৯০ বলে ৯৩ রান করেন। আর্যবীর ৫৭ বলে ৫১ রান করেন। ভি কে বিনীত (VK Vineeth) ৬২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। ঈশান তিন উইকেট নেন। আরিয়ান সাভসানি (Aryan Savsani) জোড়া উইকেট নেন। এবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এই পারফরম্যান্স ধরে রাখাই ভারতের যুব ক্রিকেটারদের লক্ষ্য থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে জয় সহজ হবে না। ভারতীয় দলকে নবম খেতাব জিততে হলে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। না হলে খেতাব আসবে না। ফলে শনিবার কঠিন লড়াই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।