India vs England: টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের

Published : Mar 05, 2026, 06:43 PM ISTUpdated : Mar 05, 2026, 07:10 PM IST
 Sanju Samson vs Archer

সংক্ষিপ্ত

India vs England: মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। যে দল এই ম্যাচে জয় পাবে তারা ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

DID YOU KNOW ?
ফের খেতাবের লক্ষ্যে ভারত
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

2026 ICC Men's T20 World Cup Semi-Final: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এতে অবশ্য ভারতীয় শিবির মোটেই অখুশি নয়। কারণ, মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রাতের দিকে শিশির পড়লেও, তাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই স্টেডিয়ামের সঙ্গে পরিচিত। তিনি টসে হেরে যাওয়ার পর বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতাম। সেমি-ফাইনাল, বড় ম্যাচ। প্রবল বেগে বাতাস বইছে। আমার মনে হয় না রাতের দিকে খুব বেশি শিশির পড়বে। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। এই মাঠ সেরা। কিউরেটর ও মাঠকর্মীদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলে বদল হয়নি।’

২ দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- 

অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), ঈশান কিষান (Ishan Kishan), সূর্যকুমার (অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। 

ইংল্যান্ডের হয়ে খেলছেন- 

ফিলিপ সল্ট (Philip Salt), জস বাটলার (Jos Buttler) (উইকেটকিপার), হ্যারি ব্রুক (Harry Brook) (অধিনায়ক), জ্যাকব বেথেল (Jacob Bethell), টম ব্যান্টন (Tom Banton), স্যাম কারান (Sam Curran), উইল জ্যাকস (Will Jacks), জেমি ওভারটন (Jamie Overton), লিয়াম ডসন (Liam Dawson), জোফ্রা আর্চার (Jofra Archer) ও আদিল রশিদ (Adil Rashid)।

ভারতের ভরসা অভিষেক-সঞ্জু

ভারতের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শতরান করেছেন একমাত্র অভিষেক। ফলে এই ম্যাচে তাঁর উপর ভরসা করছে দল। গত ম্যাচে সঞ্জু যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তিনিও দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। অধিনায়ক সূর্যকুমারও দায়িত্ব পালন করতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ৩ বার সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই।
পরপর ৩ বার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ডের লড়াই চলছে। গতবারের মতোই এবারও জয়ের লক্ষ্যে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

Finn Allen Stats: ইডেন কাঁপিয়ে এবার সোজা বিশ্বকাপ ফাইনাল! কালো ঘোড়া ফিন অ্যালেনের বিধ্বংসী পরিসংখ্যান
Dinesh Karthik: 'পাকিস্তান কেন কলম্বোয় সব ম্যাচ খেলার সুবিধা নিতে পারল না?' ব্যঙ্গ কার্তিকের