Dinesh Karthik: 'পাকিস্তান কেন কলম্বোয় সব ম্যাচ খেলার সুবিধা নিতে পারল না?' ব্যঙ্গ কার্তিকের

Published : Mar 05, 2026, 06:11 PM IST
Dinesh Karthik

সংক্ষিপ্ত

Dinesh Karthik: বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের আগে ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন (Michael Atherton) ও নাসের হুসেনকে (Nasser Hussain) ব্যঙ্গ করলেন দীনেশ কার্তিক।

DID YOU KNOW ?
পাকিস্তানের ব্যর্থতা
পরপর আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। সে কথা মনে করিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক।

India vs England: বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে দু'দলের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে বাগযুদ্ধ বেঁধে গেল। ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন (Michael Atherton) ও নাসের হুসেনকে (Nasser Hussain) ব্যঙ্গ করলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। গত বছর ভারতীয় দল যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতে, তখন অনেকে দাবি করেছিলেন, একই শহরে থেকে একই স্টেডিয়ামে খেলার সুবিধা পেয়েছে ভারতীয় দল। এবার পাকিস্তান (Pakistan Cricket Team) একই সুবিধা পাওয়া সত্ত্বেও কেন সুপার এইট পর্যায়ের বেশি এগোতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন কার্তিক।

'ফসিল' বলে ব্যঙ্গ কার্তিকের

আথারটন ও হুসেনকে ব্যঙ্গ করে কার্তিক বলেছেন, ‘আমি আশা করেছিলাম শ্রীলঙ্কা (Sri Lanka) ও পাকিস্তান ভালো পারফরম্যান্স দেখাবে। কারণ, শ্রীলঙ্কা দেশের মাটিতে খেলছিল। ওরা বড় প্রতিযোগিতায় ভালো খেলে। কিন্তু ওদের ফল ভালো হল না। তারপর আমি পাকিস্তানের কথছা ভেবেছিলাম। কারণ, ওরা কলম্বোতেই (Colombo) সব ম্যাচ খেলেছে। ওরা একই হোটেলে থেকেছে। ওরা একই পিচে খেলেছে। তোমরা দুই ফসিল বলেছিলে, এই কারণেই ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। সেই একই যুক্তি অনুযায়ী, এবারের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য অর্জন করা উচিত ছিল। স্পষ্ট দেখা যাচ্ছে, এক দল সুবিধা নিতে পারছে এবং অন্য দল পারছে না। ফলে দক্ষতার অভাব রয়েছে। পাকিস্তান বলতে পারে ওরা আরও লড়াই করবে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওরা প্রায় হেরেই যাচ্ছিল। তারপর এসব কথা শোনা যাচ্ছে।’

 

 

আইসিসি টুর্নামেন্টে হাইব্রিড মডেল

গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যায়নি। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) সব ম্যাচ খেলে এবং চ্যাম্পিয়ন হয় ভারত। এবার সে কথাই উল্লেখ করলেন কার্তিক

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। সেই জয় নিয়ে ব্যঙ্গের জবাব দীনেশ কার্তিকের।
Read more Articles on
click me!

Recommended Stories

Finn Allen Stats: ইডেন কাঁপিয়ে এবার সোজা বিশ্বকাপ ফাইনাল! কালো ঘোড়া ফিন অ্যালেনের বিধ্বংসী পরিসংখ্যান
India vs England: ওয়াংখেড়েতে টসে জিতলেই কেল্লাফতে! কতটা প্রভাব ফেলতে পারে শিশির?