India vs England: আরব সাগরের তীরে সঞ্জু-ঈশানের ব্যাটিং-সুনামি, ইংল্যান্ডের টার্গেট ২৫৪

Published : Mar 05, 2026, 08:47 PM ISTUpdated : Mar 05, 2026, 08:59 PM IST
Sanju Samson

সংক্ষিপ্ত

India vs England: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। গতবারের মতোই এবারও সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে মরিয়া সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

DID YOU KNOW ?
সঞ্জু স্যামসনের দাপট
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ২ গুরুত্বপূর্ণ ম্যাচে শতরানের কাছাকাছি গিয়েও শতরান পেলেন না সঞ্জু স্য়ামসন।

India vs England Semi-Final: বড় খেলোয়াড়রা ফর্মে ফেরা বা সমালোচকদের জবাব দেওয়ার জন্য বড় মঞ্চকেই বেছে নেন। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচের পর সেমি-ফাইনালেও অনবদ্য ইনিংস খেলে ফের এ কথা প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওপেনিং পার্টনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ফের ব্যর্থ হলেও, অসাধারণ ব্যাটিং করলেন সঞ্জু। তাঁর সঙ্গে জুটি গড়ে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন ঈশান কিষান (Ishan Kishan)। এই জুটিতে ৪৫ বলে যোগ হয় ৯৭ রান। ঝোড়ো ব্যাটিং করা ঈশান বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ১৮ বলে চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে আউট হয়ে যান। সঞ্জু অবশ্য উইকেটে টিকে থেকে বড় স্কোর করলেন। তবে তিনি নিশ্চিত শতরান হারালেন। ৪২ বলে ৮৯ রান করে আউট হয়ে গেলেন এই তারকা। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি এবং সাতটি ওভার-বাউন্ডারি।

টানা দ্বিতীয়বার ফাইনালের পথে ভারত

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। তিনি আশা করেছিলেন তাঁর দলের বোলাররা ভারতের ব্যাটারদের অল্প রানেই আটকে রাখতে পারবেন। কিন্তু ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ২৫৩ রান করল। ফলে ইংল্যান্ডের টার্গেট ভারতের ওপেনার অভিষেক সাত বল খেলে নয় রান করে আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের আশা বাড়ে। কিন্তু এরপরেই সঞ্জু ও ঈশানের ব্যাটিং তাণ্ডব শুরু হয়। এই দুই তারকা আউট হয়ে যাওয়ার পর শিবম দুবেও (Shivam Dube) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৫ বলে ৪৩ রান করে রান আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তিনি ছয় বল খেলে ১১ রান করেই আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১২ বলে তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে রান আউট হয়ে যান। তিলক ভার্মা (Tilak Varma) ফের ঝোড়ো ব্যাটিং করলেন। তিনি সাত বল খেলে তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) দুই বলে দুই রান করে অপরাজিত থাকেন। এই স্কোরের পর বোলাররা খুব খারাপ পারফরম্যান্স না দেখালে ভারতীয় দল সহজ জয় পেয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যাবে।

ইংরেজ বোলারদের দুরবস্থা

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চুপ করিয়ে দিতে চাওয়া স্যাম কারানের (Sam Curran)। এই পেসার চার ওভার বোলিং করে ৫৩ রান দেন। তাঁর ঝুলিতে উইকেট নেই। জোফ্রা আর্চার (Jofra Archer) চার ওভারে ৬১ রান দিয়ে এক উইকেট নেন। উইল জ্যাকস (Will Jacks) ৪০ রান দিয়ে জোড়া উইকেট নেন। আদিল রশিদ (Adil Rashid) ৪১ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ ফাইনালের পথে ভারতীয় দল।
পরপর ২ বার সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যাওয়ার পথে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs England: টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ভারতের
Finn Allen Stats: ইডেন কাঁপিয়ে এবার সোজা বিশ্বকাপ ফাইনাল! কালো ঘোড়া ফিন অ্যালেনের বিধ্বংসী পরিসংখ্যান