রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। নিঃসন্দেহে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই।
26
সাহিবজাদা ফারহান বনাম যশপ্রীত বুমরা
পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে তাঁকে ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। বুমরা কি তাকে আটকাতে পারবেন? অর্থাৎ, এই ম্যাচে সাহিবজাদা ফারহান এবং যশপ্রীত বুমরার দিকে নজর থাকবে সকলের।
36
বাবর আজম বনাম কুলদীপ যাদব
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এবং ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের লড়াই সবসময়ই আকর্ষণীয় হয়ে ওঠে। এমনিতে কুলদীপের রেকর্ড বাবরের বিরুদ্ধে বেশ ভালোই। এবারও কি তাই হবে? উত্তর দেবে সময়।
আরও দুই ক্রিকেটারের দিকে নজর রাখতেই হবে। পাকিস্তানের বোলার উসমান তারিকের অদ্ভুত বোলিং অ্যাকশন ব্যাটারদের বিভ্রান্ত করে তুলছে। মিডল ওভারে হার্দিক পান্ডিয়া কীভাবে তার মোকাবিলা করেন, সেটাও দেখার বিষয়। তাঁর উপর অনেককিছুই নির্ভর করছে।
56
ঈশান-অভিষেক বনাম শাহীন শাহ আফ্রিদি
ভারতের তরুণ ওপেনিং জুটি ঈশান কিষাণ এবং অভিষেক শর্মাকে পাকিস্তানের পেস বোলার শাহীন শাহ আফ্রিদির কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নতুন বলে তাদের লড়াইও বেশ জমজমাট হবে। কিন্তু ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা জুটি শুরুটা দুর্দান্ত করলে বিপদ আছে পাকিস্তানের।
66
শিবম দুবে বনাম আবরার আহমেদ
স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী শিবম দুবের সঙ্গে পাকিস্তানের রিস্ট স্পিনার আবরার আহমেদের লড়াই দেখার জন্যও মুখিয়ে আছেন অনেকেই। দুবে কিন্তু একবার ক্রিজে সেট হয়ে গেলে, পাকিস্তানের স্পিনারদের জন্য বিপদ অপেক্ষা করে রয়েছে।