MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • India vs Pakistan T20 World Cup: ভারত-পাকিস্তান ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারে টস! কেমন হতে পারে প্রথম একাদশ?

India vs Pakistan T20 World Cup: ভারত-পাকিস্তান ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারে টস! কেমন হতে পারে প্রথম একাদশ?

India vs Pakistan T20 World Cup: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। 

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 15 2026, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
টি ২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ
Image Credit : Getty

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।

24
 পিচ কিছুটা মন্থর গতির
Image Credit : Getty

পিচ কিছুটা মন্থর গতির

দুটি দল এখনও পর্যন্ত, ১৬টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচে ভারত জিতেছে। তবে প্রায় ৭৫% ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই জয়লাভ করেছে। অর্থাৎ, পরিসংখ্যান বলছে যে, রান তাড়া করা দলের পক্ষেই জয়ের আধিক্য বেশি। এই ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? অপরদিকে, আর প্রেমদাসা স্টেডিয়ামে চ চলতি বিশ্বকাপে খেলা সমস্ত ম্যাচে প্রথমে ব্যাট করা দলই জিতেছে। পিচ কিছুটা মন্থর গতির, তাই সাধারণত স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। তাই ম্যাচ যত এগোবে, রান করা তত কঠিন হয়ে পড়বে। অতএব, টসে জিতে অধিনায়করা প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতে চাইবেন।

Related Articles

Related image1
IND vs PAK T20 World Cup 2026: বিশ্বকাপে ভারত-পাক মহারণ! কোন কোন জায়গায় উন্নতি জরুরি টিম ইন্ডিয়ার?
Related image2
IND vs PAK Match News: ভারত বনাম পাকিস্তান মহারণ, টি-২০ বিশ্বকাপে মেগা ম্যাচের আগে চলছে তুল্যমূল্য বিচার
34
ভারত-পাকিস্তান ম্যাচে স্পিনাররা খেলার মোড় ঘোরাতে পারেন?
Image Credit : Getty

ভারত-পাকিস্তান ম্যাচে স্পিনাররা খেলার মোড় ঘোরাতে পারেন?

বিশেষজ্ঞদের মতে, এই পিচে ১৫০-১৫৫ রানও একটি লড়াকু স্কোর হতে পারে। হাতে উইকেট থাকলে ১৬৫-১৭০ রান করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে যে কোনও দল। ১৭৫ রান হয়ে গেলে আরও বেশি হলে চাপ বাড়বে প্রতিপক্ষের উপর। এমনটাই মনে করছেন, বিশেষজ্ঞরা। 

ভারত-পাকিস্তান ম্যাচে স্পিনাররা খেলার মোড় ঘোরাতে পারেন?

ভারত এবং পাকিস্তান, দুই দলেই ভালো স্পিনার রয়েছে। টিম ইন্ডিয়ার স্কোয়াডে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা রয়েছেন। আবার পাকিস্তানের স্কোয়াডে শাদাব খান, মহম্মদ নওয়াজ এবং আবরার আহমেদের মতো ক্রিকেটাররা রয়েছেন। পিচ যদি স্পিনারদের জন্য সহায়ক হয়, তাহলে দ্বিতীয় ইনিংসে রান করা খুব কঠিন হয়ে পড়বে। তাই প্রথমে ব্যাট করা বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে।

44
কেমন হতে পারে প্রথম একাদশ?
Image Credit : Getty

কেমন হতে পারে প্রথম একাদশ?

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
Richa Ghosh Auction Price: রিচা ঘোষকে কিনল Manchester সুপার জায়েন্টস, কত টাকা পাচ্ছেন শিলিগুড়ির বিশ্বকাপজয়ী
Recommended image2
IPL 2026: এবারের আইপিএল-এ কোন ভূমিকায় ধোনি? মুখ খুললেন সিএসকে সিইও
Recommended image3
BAN vs PAK ODI: বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রানে অল আউট পাকিস্তান, কলম্বোর পর মীরপুরেও আফ্রিদিদের ভরাডুবি চলছেই
Recommended image4
ICC T20 Rankings: অভিষেকের সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় ঈশান, কেরিয়ারের সেরা অবস্থানে সঞ্জু
Recommended image5
Shivam Dube Train: বিশ্বকাপ জিতে নিলেন ছদ্মবেশ! তারপর ট্রেনে চেপে বাড়ি, অভিজ্ঞতা শোনালেন শিবম দুবে
Related Stories
Recommended image1
IND vs PAK T20 World Cup 2026: বিশ্বকাপে ভারত-পাক মহারণ! কোন কোন জায়গায় উন্নতি জরুরি টিম ইন্ডিয়ার?
Recommended image2
IND vs PAK Match News: ভারত বনাম পাকিস্তান মহারণ, টি-২০ বিশ্বকাপে মেগা ম্যাচের আগে চলছে তুল্যমূল্য বিচার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved