India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা

Published : Aug 25, 2026, 07:03 PM ISTUpdated : Aug 25, 2026, 07:18 PM IST
India vs Sri Lanka Test

সংক্ষিপ্ত

India vs Sri Lanka Colombo Test: এবারের শ্রীলঙ্কা সফরে (India tour of Sri Lanka 2026) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। কলম্বোয় (Colombo) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচেও সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। এই ম্যাচে এখনও দু'দিন বাকি। ফলে সিরিজে ২-০ জয় পেতে পারে ভারত।

DID YOU KNOW ?
টেস্ট চ্যাম্পিয়নশিপ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ভারতীয় দল। অঙ্কের বিচারে এখনও সুযোগ আছে।

India tour of Sri Lanka 2026: কলম্বো (Colombo) টেস্টে শ্রীলঙ্কাকে ফলো-অন করাতে পারবে ভারতীয় দল? মঙ্গলবার তৃতীয় দিনের খেলার শেষে এই আলোচনাই চলছে। দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর আট উইকেটে ২৬৫। ভারতের চেয়ে এখন ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। এই ম্যাচে এখনও দু'দিন বাকি। ফলে বুধবার ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে যদি দ্রুত শ্রীলঙ্কার বাকি দুই উইকেট নিতে পারেন ভারতের বোলাররা, তাহলে অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ফলো-অনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ২০০ রানের কাছাকাছি লিড থাকলে শ্রীলঙ্কাকে ফলো-অন না-ও করাতে পারেন শুবমান। তার বদলে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে দ্রুত ব্যাটিং করে বড় রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে ম্যাচ জেতার পরিকল্পনাও করা হতে পারে।

সূরিয়াবন্দরা-দিনুশার লড়াই

শ্রীলঙ্কার হয়ে ভালো ব্যাটিং করেছেন পাসিন্দু সূরিয়াবন্দরা (Pasindu Sooriyabandara)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ১৩৩ বল খেলে ৮০ রান করেন। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে সোনাল দিনুশাও (Sonal Dinusha) ভালো ব্যাটিং করেছেন। তিনি দিনের শেষে ১৩৭ বল খেলে ৮৫ রান করে অপরাজিত। কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ৫৮ বল খেলে ৩২ রান করেন। ওপেনার কামিল মিশ্র (Kamil Mishara) ১৯ রান করেন। কেশারা নুয়ানথা (Keshara Nuwantha) ১৮ রান করেন। দিনের শেষে আট রান করে অপরাজিত লাহিড়ু কুমারা (Lahiru Kumara)।

ফের ছন্দে মানব সুতার

ভারতীয় দলের হয়ে ৪৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। মানব সুতার (Manav Suthar) ৮৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। ৩৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ৪৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। মঙ্গলবার বৃষ্টির জন্য আগেই শেষ হয়ে যায় খেলা। না হলে হয়তো এদিনই শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ করে দিতে পারত ভারতীয় দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ২ দিন বাকি।
কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ২ দিন বাকি।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে