Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর

Published : Aug 25, 2026, 05:09 PM ISTUpdated : Aug 25, 2026, 05:19 PM IST
vaibhav sooryavanshi

সংক্ষিপ্ত

Duleep Trophy 2026: চলতি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs North East Zone) খেলছেন ভারতীয় দলের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোর বিস্ফোরক ব্যাটিং করার জন্য বিখ্যাত। একইসঙ্গে তিনি যে বোলিংও করতে পারেন, তা দলীপ ট্রফির ম্যাচে দেখিয়ে দিলেন।

DID YOU KNOW ?
জাতীয় দলে বৈভব
ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পেতে চান এই কিশোর।

Vaibhav Sooryavanshi News: বাউন্ডারির বাইরে বল পাঠিয়েই মূলত নিজের পরিচিতি তৈরি করেছেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। তবে দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে এই কিশোর দেখিয়ে দিলেন, তাঁর ক্রিকেটীয় দক্ষতা শুধু ব্যাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। পূর্বাঞ্চলের হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs North East Zone) বল হাতে তুলে নিয়ে মাত্র চার বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে চমকে দিলেন ১৫ বছর বয়সি এই ক্রিকেটার। বাঁ হাতি অর্থডক্স স্পিনের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে বিরুদ্ধে দ্রুত প্রভাব ফেলেন বৈভব। আইপিএল-এ (IPL) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কাড়া এই কিশোরকে দলীপ ট্রফিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়।

পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক বৈভব

নতুন মরশুমের শুরুতেই দলীপ ট্রফিতে খেলছেন বৈভব। টি-২০ ক্রিকেটের দ্রুতগতির পরিবেশ থেকে এবার তাঁকে খেলতে হচ্ছে দীর্ঘ ফর্ম্যাটে। শুধু তাই নয়, বয়স ও প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁকে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয়েছে। সিদ্ধান্তটি অবশ্য ক্রিকেট মহলে কিছুটা বিস্ময় তৈরি করেছিল। ম্যাচের শুরুতে ব্যাট হাতে অবশ্য খুব একটা প্রভাব ফেলতে পারেননি এই কিশোর। ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও সেই শুরু বড় রানে পরিণত করতে পারেননি। মাত্র ছয় বলে আট রান করে ফিরে যান তিনি। এই ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি।

বল হাতে ব্যাটিংয়ের ব্যর্থতা ঢেকে দিলেন বৈভব

ব্যাটিংয়ে সাফল্য না পেলেও, বল হাতে চমক দিলেন বৈভব। তাঁর প্রথম শিকার কিষান লিংডো (Kishan Lyngdoh)। একটু ফুলার বল করে ব্যাটারকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার প্রলোভন দেখান তিনি। লিংডো বড় শট খেলতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি। ঠিকমতো টাইমিং না হওয়ায় বল পয়েন্ট অঞ্চলের দিকে যায় এবং সেখানে থাকা ফিল্ডার সহজ ক্যাচ নেন। এরপর মাত্র তিন বলের ব্যবধানেই দ্বিতীয় উইকেট পান বৈভব। এবার তুলনামূলক দ্রুতগতির ডেলিভারিতে ইমলিওয়াতি লেমতুরকে (Imliwati Lemtur) সমস্যায় ফেলে দেন বৈভব। তাঁর বল ব্যাটারের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপারের দিকে। উইকেটকিপার ঈশান কিষান (Ishan Kishan) সহজেই ক্যাচ নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক বৈভব সূর্যবংশীর।
ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৫ বছর বয়সে সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC