India vs Sri Lanka: দেবদত্ত পাড়িক্কলের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট ভারতের

Published : Aug 15, 2026, 06:02 PM IST
IND vs SL devdutt padikkal

সংক্ষিপ্ত

India vs Sri Lanka First Test: শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর এই সিদ্ধান্তের প্রতি যোগ্য মর্যাদা দিলেন ভারতের ব্যাটাররা।

DID YOU KNOW ?
বড় স্কোর ভারতের
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ২৮৮।

India tour of Sri Lanka 2026: টেস্ট অভিষেকের প্রায় দু'বছর পর অবশেষে তিন অঙ্কের রানে পৌঁছলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত শতরান করে ভারতীয় দলের তিন নম্বর জায়গায় নিজের দাবি আরও জোরালো করলেন এই বাঁ হাতি ব্যাটার। মাত্র ১৩৪ বলে শতরান পূর্ণ করেন দেবদত্ত। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। পেস কিংবা স্পিন, কোনও ধরনের বোলিংয়েই তাঁকে সমস্যায় পড়তে দেখা যায়নি। শতরানে পৌঁছেই উচ্ছ্বাসে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উদযাপন করেন দেবদত্ত। ড্রেসিংরুম থেকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায়।

শুবমানের পর ৩ নম্বরে প্রথম শতরান দেবদত্তর

দেবদত্তর এই শতরান আরও বিশেষ হয়ে উঠেছে একটি পরিসংখ্যানে। ২০২৪ সালে শুবমান গিলের (Shubman Gill) পর তিন নম্বরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে টেস্ট শতরান করা প্রথম ব্যাটার হলেন দেবদত্ত। সম্প্রতি টেস্টে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে নিয়মিত খেলার সুযোগ পাওয়া সাই সুদর্শন (Sai Sudharsan) চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় সুযোগ পান দেবদত্ত। সুযোগ পাওয়ার আগেই অবশ্য নিজের প্রস্তুতির প্রমাণ দিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে অপরাজিত শতরান করেছিলেন। এবার টেস্ট ম্যাচেও শতরান করলেন। গলে প্রথম দিনের ব্যাটিং সহায়ক উইকেটে দেবদত্তকে দুর্দান্ত ছন্দে দেখা যায়। ব্যাকফুট ও ফ্রন্টফুট, দুই দিকেই তাঁর শট ছিল যথেষ্ট নিয়ন্ত্রিত। আর্দ্র আবহাওয়া এবং বৃষ্টির সংক্ষিপ্ত বাধা সত্ত্বেও শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে কখনও তাড়াহুড়ো করতে দেখা যায়নি তাঁকে।

দেবদত্তকে যোগ্য সঙ্গত রাহুলের

দেবদত্তর পাশাপাশি এদিন অসাধারণ ব্যাটিং করেন কে এল রাহুল (KL Rahul)। এই জুটিতে ১৫০ রান যোগ হয়। চা-পানের বিরতির পর ৭৭ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন রাহুল। সুদর্শন চোটের কারণে ছিটকে যাওয়ার পর দেবদত্তকে সুযোগ দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং আইপিএল-এ (IPL 2026) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে দুর্দান্ত ফর্মের সুবাদেই জাতীয় দলে জায়গা পান এই ব্যাটার। গলে প্রথম দিনেই শতরান করে নির্বাচকদের সেই আস্থার মর্যাদা দিলেন দেবদত্ত। এবার টেস্ট ক্রিকেটে তিন নম্বর জায়গাটি ধরে রাখার লড়াইয়ে নিজের নামটা আরও জোরালোভাবে তুলে ধরলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩১
গল টেস্টের প্রথম দিনের শেষে ১৩১ রান করে অপরাজিত দেবদত্ত।
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ১৩১ রান করে অপরাজিত দেবদত্ত পাড়িক্কল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ajit Agarkar: অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন না সরিয়ে দেবে বিসিসিআই?
India vs Sri Lanka Test: স্বাধীনতা দিবসে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, প্রথমে ব্যাটিং ভারতের