India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের

Published : Aug 19, 2026, 02:55 PM ISTUpdated : Aug 19, 2026, 03:20 PM IST
India vs Sri Lanka Test Series

সংক্ষিপ্ত

India vs Sri Lanka Test Series: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়ার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজের শুরুটা ভালোভাবে করল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও জয় পেলে ভালো জায়গায় চলে যাবে ভারত।

DID YOU KNOW ?
মানব সুতারের ১০ উইকেট
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন মানব সুতার।

India tour of Sri Lanka 2026: গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৬৫ রানে জয় পেল ভারতীয় দল। এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পেল ভারত। এখন ১০ ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতে ৬৪ পয়েন্ট এবং ৫৩.৩৩ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে পাঁচ নম্বরে ভারতীয় দল। ভারতের চেয়ে বাংলাদেশেরও (Bangladesh) পয়েন্ট পার্সেন্টেজ ভালো। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো কঠিন। তবে বাকি ম্যাচগুলিতে জয় পেলে ফাইনালে পৌঁছতে পারে ভারত। যদিও কাজটা মোটেই সহজ হবে না। কিন্তু গলে ভারতের তরুণ ক্রিকেটাররা যে পারফরম্যান্স দেখালেন, তাতে ভবিষ্যৎ নিয়ে আশা তৈরি হয়েছে।

৬০০-তম ম্যাচে গুরুত্বপূর্ণ জয় ভারতের

গলে ৬০০-তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। ফলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে সহজ জয় এল। কোনও সময়েই মনে হয়নি শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচে জয় পেতে পারে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে দেবদত্ত পাড়িক্কলের (Devdutt Padikkal) ১৬৭, কে এল রাহুলের (KL Rahul) ৮২ এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ৫১ রানের সুবাদে ৪৬২ রান করে ভারতীয় দল। জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সোনাল দিনুশা (Sonal Dinusha) ১০০ রান করেন। নিরোশন ডিকওয়েলা (Niroshan Dickwella) ৮০ রান করেন। মানব সুতার (Manav Suthar) ৭৬ রান দিয়ে চার উইকেট নেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ৫৭ রান দিয়ে তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ঋষভ পন্থ (Rishabh Pant) ৬৬ রান করেন। দেবদত্ত ৪৪ এবং রাহুল ৩৫ রান করেন। বুধবার ম্যাচের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সোনাল এই ইনিংসেও লড়াই করেন। শ্রীলঙ্কার এই ব্যাটার ৮৪ রান করেন। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) ৫৯ রান করেন। ৫৫ রান দিয়ে ছয় উইকেট নেন মানব। ১৬ রান দিয়ে জোড়া উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

ম্যাচের সেরা দেবদত্ত

গলে এই ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ শতরান করার সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেবদত্ত। তবে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া মানবও ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য দাবিদার ছিলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৬০০
৬০০ টেস্ট ম্যাচ খেলল ভারতীয় দল।
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ভারতীয় দলের ৬০০-তম টেস্ট ম্যাচ ছিল। এই ম্যাচে জয় পেল ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে