ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টটি শুরু হবে ১৫ অগাস্ট গলে এবং দ্বিতীয় টেস্ট ২৩ অগাস্ট কলম্বোতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার জন্য এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে ভারতকে বাকি ৯টি টেস্টের মধ্যে অন্তত ৭টিতে জিততে হবে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারানোই দলের প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলঃ শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, ঋষভ পন্থ (উইকেটকিপার-ব্যাটার), সাই সুদর্শন (ফিটনেসের উপর নির্ভরশীল), ধ্রুব জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, সারাংশ জৈন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।